কল করলেই ঘরে বসে পাবেন খাদ্যসামগ্রী

০৩ এপ্রিল ২০২০, ০৯:৫০ AM

© সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় সারাদেশে চলছে সাধারণ ছুটি। এসময়ে ঘরে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন-আয়ের মানুষ। বন্ধ হয়ে গেছে খেটে খাওয়া মানুষের আয়ের পথ। এসময়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা এসব নিম্ন-আয়ের মানুষদের পাশে খাদ্য সহায়তায় থাকলেও অনেকে লোক-লজ্জার কারণে তাদের খাদ্য সহায়তা নিতে পারছেন না।

এ অবস্থায় তাদের জন্য হটলাইন চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসি এলাকার অসহায়দের কেউ খাদ্যসামগ্রী সহায়তা পেতে চাইলে ০১৭০৯-৯০০৭০৩ ও ০১৭০৯-৯০০৭০৪ এ দু’টি নম্বর যোগাযোগের জন্য আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ফোন করলে সময়মতো বাসায় খাদ্য পৌঁছে দেবেন ডিএসসিসির কর্মীরা।

এর আগে গত ২৮ মার্চ করোনা পরিস্থিতিতে ৫০ হাজার মানুষকে খাওয়ানোর ঘোষণা দেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন।

এ ঘোষণার পর ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে কর্মহীন, হতদরিদ্রের তালিকা করে খাদ্যসামগ্রী সহায়তা কার্যক্রম শুরু করে সংস্থাটি।

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬