করোনাভাইরাস: বিদেশে ৮৬ বাংলাদেশির মৃত্যু

০২ এপ্রিল ২০২০, ১১:৩৫ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও ১৮ জন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে দেশটিতে অন্তত ৫৬ জন বাংলাদেশি মারা গেছেন। আর যুক্তরাজ্যে নতুন করে ৮ জন বাংলাদেশির মৃত্যুর ফলে সেখানে বাংলাদেশির মৃত্যুর সংখ্যা হলো ১৯।

আজ প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশের কূটনীতিকদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৯টি দেশে অন্তত ৮৬ জন বাংলাদেশি মারা গেছেন। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে করোনাভাইরাসে মারা যাওয়া বাংলাদেশের নাগরিকদের অধিকাংশই ওই দুই দেশের নাগরিকত্ব পেয়েছেন।

যুক্তরাষ্ট্রে ৫৬ ও যুক্তরাজ্যে ১৯ জনের পাশাপাশি সৌদি আরবে ৩ জন, ইতালি এবং কাতারে ২ জন করে এবং স্পেন, সুইডেন, লিবিয়া ও গাম্বিয়ায় একজন করে বাংলাদেশি মারা গেছেন। ঢাকায় তাবলিগ জামাত সূত্রে জানা গেছে, গাম্বিয়ায় মারা যাওয়া ব্যক্তিটি আফ্রিকার দেশটিতে তাবলিগের চিল্লায় অংশ নিয়েছিলেন।

আক্রান্ত কয়েক শ

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত কয়েক শ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত ২০০, ইতালিতে ৪০, স্পেনে ২৩, কানাডা ও ফ্রান্সে ২০ জন করে ও জার্মানিতে ১০ জন।

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে দল
  • ২৬ জুন ২০২৬
রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে আজ
  • ২৬ জুন ২০২৬
২০০ কোটি টাকা কর দিলেন রাজা তৃতীয় চার্লস
  • ২৬ জুন ২০২৬
আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৬ জুন ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদফতরের
  • ২৬ জুন ২০২৬
ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬