সুন্দরগঞ্জে ব্যারিস্টার শামীম হায়দারের উদ্যােগে ফ্রি চিকিৎসা

০২ এপ্রিল ২০২০, ০৮:১৮ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাস সতর্কতায় ৮নং ধোপাডাঙ্গা ইউনিয়নে ফ্রি চিকিৎসা সেবার ব্যবস্থা চালু করেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের সাংসদ, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। 

আজ নিজ অর্থায়নে সুন্দরগঞ্জের ৬২টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত তৃণমূলের স্বাস্থ্যযোদ্ধা সিএইচসিপিদের করোনা হতে সুরক্ষিত থেকে স্বাস্থ্য সেবা কার্যক্রম অব্যাহত রাখার জন্য পিপিই, গ্লোবস, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিইসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী সিএইচসিপিদের হাতে তুলে দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান ও জাতীয় পার্টির সভাপতি ডাবলু। 

এ সময় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর ইনচার্জ জনাব আব্দুল রউফ, সাংসদের বিশেষ সহকারী নুর মোহাম্মদ রাফি, লিটন, ছাত্র সমাজ নেতা মোসলেম মিয়াজি, রাসেলসহ জাতীয় পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ।

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে দল
  • ২৬ জুন ২০২৬
রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে আজ
  • ২৬ জুন ২০২৬
২০০ কোটি টাকা কর দিলেন রাজা তৃতীয় চার্লস
  • ২৬ জুন ২০২৬
আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৬ জুন ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদফতরের
  • ২৬ জুন ২০২৬
ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬