শেরপুরে করোনা সন্দেহে ঢাকা ফেরতের বাড়ি লকডাউন

০২ এপ্রিল ২০২০, ০৩:০৫ PM

© সংগৃহীত

শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা গ্রামে করোনাভাইরাস সন্দেহে ঢাকা ফেরত এক ব্যক্তির বাড়ি লকডাউন করেছে নকলা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান ও উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. মজিবর রহমান সরেজমিনে পরিদর্শন করে এই ব্যবস্থা নেন। ওই ব্যক্তি পেশায় একজন রিকশাচালক।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ওই ব্যক্তিকে হোম-কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার লালার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হবে। ওই ব্যক্তির বাড়িটিকে লকডাউন করা হয়েছে এবং পার্শ্ববর্তী বাড়িঘরের লোকজনকে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে ওই রিকশাচালক ঢাকা থেকে নকলায় আসেন। আসার পর থেকেই তিনি জ্বর ও কাশিতে ভুগছিলেন।

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে দল
  • ২৬ জুন ২০২৬
রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে আজ
  • ২৬ জুন ২০২৬
২০০ কোটি টাকা কর দিলেন রাজা তৃতীয় চার্লস
  • ২৬ জুন ২০২৬
আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৬ জুন ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদফতরের
  • ২৬ জুন ২০২৬
ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬