তিন হাসপাতাল ঘুরেও মিলল না চিকিৎসা, স্কুলছাত্রের মৃত্যু

০২ এপ্রিল ২০২০, ১১:০২ AM

© সংগৃহীত

খুলনায় তিনটি হাসপাতাল ঘুরেও চিকিৎসা পায়নি এক স্কুলছাত্র। একপর্যায়ে বিনা চিকিৎসায় তার মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় রিফাত নামে ওই ছাত্রের মৃত্যু হয়।

দুরারোগ্য লিভার সিরোসিসে আক্রান্ত ছিল শহরের খালিশপুর হাউজিং বিহারী ক্যাম্প নং-১ এর বাসিন্দা মো. কাশেমের ছেলে। খালিশপুর ওব্যাট প্রাইমারি স্কুলের ছাত্র ছিল সে।

রিফোতের নানা মো. কলিমুদ্দীন জানান, অনেক দিন থেকেই অসুস্থ সে। মঙ্গলবার দুপুরে সে আরও অসুস্থ হয়ে পড়লে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক নেই বলে তাকে ভর্তি নেওয়া হয়নি।

পরে অবস্থার অবনতি হলে রিফাতকে খালিশপুর ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানেও তাকে ভর্তি নেওয়া হয়নি। সেখান থেকে রিফাতকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়া হয়।

গাজী মেডিকেলে নেওয়ার পরে সেখান থেকেও বলা হয় চিকিৎসক নেই। হাসপাতাল ঘুরতে ঘুরতে সন্ধ্যার দিকে রিফাতের মৃত্যু হয়।

এ বিষয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের সহকারী পরিচালক ডা. শেখ আতিয়ার রহমান বলেন, চিকিৎসকের অভাবে রোগী ভর্তি করা হবে না এমন হওয়ার সুযোগ নেই। বিষয়টি আমি খোঁজখবর নিয়ে দেখা হবে।

খালিশপুর ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘লিভার সিরোসিসে আক্রান্ত রোগীর জন্য আইসিইউ দরকার হয়। জটিল অবস্থায় থাকায় রোগীকে ভর্তি না নিয়ে দায়িত্বরত চিকিৎসক গাজী মেডিকেলে যাওয়ার পরামর্শ দেন। তারপরও বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।’

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে দল
  • ২৬ জুন ২০২৬
রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে আজ
  • ২৬ জুন ২০২৬
২০০ কোটি টাকা কর দিলেন রাজা তৃতীয় চার্লস
  • ২৬ জুন ২০২৬
আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৬ জুন ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদফতরের
  • ২৬ জুন ২০২৬
ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬