করোনা পজিটিভ: যে ১০ কাজে মিলবে মুক্তি

০১ এপ্রিল ২০২০, ০৪:১৭ PM

© সংগৃহীত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। ভাইরাসটিতে এরই মধ্যে আক্রান্ত হয়েছে সাড়ে আট লাখের বেশি মানুষ। মারা গেছে ৪২ হাজার ৩৪০ জন। বাংলাদেশেও থাবা বসিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এ পর্যন্ত ৬ জন মারা গেছেন।

জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যথা এসব করোনার প্রাথমিক উপসর্গ। এসব উপসর্গ দেখা দিলে হেল্পলাইনে ফোন করে লোক ডেকে নমুনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর।

করোনা পরীক্ষার পর পজিটিভ ধরা পড়লে কী করবেন? এ বিষয়ে চিকিৎসকরা ১০টি পরামর্শ দিয়েছেন। এই পরামর্শগুলো মেনে চলতে বলা হয়েছে। সেগুলো হচ্ছে-

১.সবার আগে সেল্ফ কোয়ারেন্টিনে যেতে হবে। বাড়ির ভেতরে, পরিবারের সদস্যদের থেকেও কমপক্ষে ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।

২.গত কিছু দিনে যাদের সঙ্গে দেখা করেছেন তার একটি তালিকা তৈরি করুন। তাদেরকেও সচেতন থাকতে বলুন।

৩.আপনার ব্যবহৃত জিনিস অন্যকে ব্যবহার করতে দেবেন না।

৪.নিজে থেকে কোনো ওষুধ গ্রহণ করবেন না। প্রয়োজনে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিন।

৫.প্রয়োজনীয় খাদ্য, ওষুধ এবং অন্যান্য চিকিৎসা পণ্যের সরবরাহগুলো আগে থেকে মজুত করে রাখুন।

৬.পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। ২০ সেকেন্ড ধরে হাত সাবান–পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই পরামর্শ করোনাভাইরাস সচেতনতার জন্য সবাই দিচ্ছেন। যদি হ্যান্ডওয়াশ-পানি না থাকে, সে ক্ষেত্রে স্যানিটাইজার দিয়েও হাত ভালোভাবে ঘষে নিতে হবে।

৭.পরিবারের উচিত ব্যক্তিগত সব জিনিস এই মুহূর্তে আলাদা ব্যবহার করা। যেমন খাবার, পানির বোতল, বাসন-কোসন। প্রয়োজন হলে বাড়ির একটি আলাদা ঘরে অসুস্থ সদস্যকে রেখে দিতে হবে। এ ক্ষেত্রে আলাদা শৌচাগারের ব্যবস্থাও করলে আরও ভালো হয়।

৮. ফোন বা ই–মেইল কীভাবে ব্যবহার করবেন। জরুরি ফোন নম্বর, চিকিৎসকের নম্বর সব যেন হাতের কাছে থাকে।

৯. অযথা আতঙ্কিত না হয়ে প্রতিবেশী, পরিবার-স্বজনদের সঙ্গে নিয়ে আলোচনা করতে হবে। কেউ আক্রান্ত হলে আগাম প্রস্তুতি কী হবে, তা নিয়ে পরিকল্পনা করে রাখুন।

১০. প্রচুর পানি পান আর পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে।

তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস, সিএনএন

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে দল
  • ২৬ জুন ২০২৬
রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে আজ
  • ২৬ জুন ২০২৬
২০০ কোটি টাকা কর দিলেন রাজা তৃতীয় চার্লস
  • ২৬ জুন ২০২৬
আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৬ জুন ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদফতরের
  • ২৬ জুন ২০২৬
ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬