যশোর ক্যান্টনমেন্ট কলেজে করোনা কেয়ার সেন্টার, তত্ত্বাবধানে সেনাবাহিনী

০১ এপ্রিল ২০২০, ০১:৩০ PM

© সংগৃহীত

করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে যশোর ক্যান্টনমেন্ট কলেজের একটি ভবনে করোনা কেয়ার সেন্টার খোলা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেখানে সব শ্রেণি পেশার মানুষ এ ভাইরাসের চিকিৎসা নিতে পারবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের শিক্ষক আরজান আলী। তিনি ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন, ‘আমাদের কলেজে ১০০ বেডের করোনা ইউনিট খোলা হয়েছে যশোর সেনানিবাসের অধীনে।’

এছাড়া কলেজের সাবেক ছাত্র বেলাল হোসেন ফেসবুকে এ পোস্টে জানিয়েছেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধান ক্যান্টনমেন্ট কলেজ যশোরের একটি ভবনে মহামারী করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য অস্থায়ী হাসপাতাল বসানো হয়েছে। যা সবার জন্য উন্মুক্ত।’

তিনি জানান, যদি কোনো আক্রান্ত ব্যক্তি থাকেন বা আপনার জানা থাকলে ক্যান্টমেন্ট কলেজ যশোর এ যোগাযোগ করতে পারেন।

অবশ্য সেখানে করোনাভাইরাসের পরীক্ষার সুযোগ থাকছে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মাউশির নতুন নির্দেশনা
  • ২২ এপ্রিল ২০২৬
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘রাজনৈতিক পর্ষদ’ সদস্য হলেন …
  • ২২ এপ্রিল ২০২৬
সিটি কলেজে সংঘর্ষের প্রতিবাদে আনোয়ারায় ছাত্রদলের বিক্ষোভ
  • ২২ এপ্রিল ২০২৬
পরিবহন ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কাল: পরিবহ…
  • ২২ এপ্রিল ২০২৬
মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীরা এপ্রিলের বেতন-বোনাস কব…
  • ২২ এপ্রিল ২০২৬
ইউপি সদস্যকে অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি
  • ২২ এপ্রিল ২০২৬