ঢাকা মেডিকেলে ৩ ঘন্টায় হবে করোনার পরীক্ষা

৩১ মার্চ ২০২০, ০১:৫৭ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস শনাক্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ভাইরোলজি বিভাগে শিগগিরই পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। সেখানে মাত্রা তিন ঘণ্টার মধ্যেই রোগীর করোনা পরীক্ষার রিপোর্ট জানা যাবে।

সোমবার (৩০ মার্চ) ঢামেক অধ্যক্ষ ডা. খান মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘কলেজের ভাইরোলজি বিভাগে করোনাভাইরাস শনাক্তের জন্য পরীক্ষা কার্যক্রম চালানোর জন্য প্রস্তুত হচ্ছে। কিছু মেশিনারিজ এখানে রয়েছে, আরও কিছু মেশিনারিজ এসে গেছে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘দু’দিনের মধ্যেই পরীক্ষা কার্যক্রম চালু করা যাবে। স্যাম্পল নেয়ার তিন ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়া হবে। হাসপাতালের চিকিৎসক নার্স ও অন্যদের নিরাপত্তাসহ রোগীদের কথা চিন্তা করে পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে।’

তিনি বলেন, ‘শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের চিকিৎসকের নির্দেশনার আলোকে পরীক্ষা করা হবে। এতে কোনো রোগীর পজেটিভ রিপোর্ট আসলে, তাহলে তাদেরকে সরকারের বরাদ্দ করা হাসপাতালগুলোয় চিকিৎসার জন্য পাঠানো হবে।’

ঢামেক অধ্যক্ষ বলেন, ‘কলেজের চারতলায় ভাইরোলজিস্ট ও জীবাণু বিশেষজ্ঞদের নিয়ে টিম গঠন করা হচ্ছে। তাদের মাধ্যমে এ পরীক্ষা কার্যক্রম চালু হবে।’

এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম বলেন, ‘আমাদের হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার যে সিদ্ধান্ত হয়েছিল তা সরকার বাতিল করেছে। তবে এ হাসপাতাল ট্রেনিংয়ের ভেন্যু হতে পারে। চীনের চিকিৎসকরা করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার পদ্ধতিসহ নানা বিষয় ট্রেনিং নিতে পারে বলে। সে বিষয়ে কথাবার্তা হচ্ছে।’

সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে
  • ১২ এপ্রিল ২০২৬
close