মালয়েশিয়া

তাবলিগ থেকে ফিরে করোনায় প্রাণ হারালেন আরেকজন

২৬ মার্চ ২০২০, ০১:১০ PM

তাবলিগ থেকে ফিরে এসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় আরেকজনের মৃত্যু হয়েছে। সুলতানা বাহিয়াহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, শ্রী পিতালিং জামেক মসজিদে তাবলিগে যোগ দিয়ে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন।

মৃত ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের লক্ষণ প্রকাশ পায় গত ২২ মার্চ। ওইদিনই তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার ফল আসে- করোনাভাইরাস পজিটিভ। পরদিন ২৩ মার্চ থেকে ওই ব্যক্তি সুলতানা বাহিয়াহ হাসপাতালে ভর্তি ছিলেন।

ওই হাসপাতালের চিকিৎসক নূর হিশাম বলেন, চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি ঘটছিল। আজ ২৬ মার্চ ভোর ৪টায় (স্থানীয় সময়) তিনি মারা যান।

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে ৩৪ লাখ ডলার মানবিক সহায়তা দ…
  • ২৬ জুন ২০২৬
ব্রাজিলকে হারাতে দৃঢ় প্রতীজ্ঞ জাপানি ফুটবলাররা
  • ২৬ জুন ২০২৬
ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় উদ্ধার অভিযান অব্যাহত, নিহত …
  • ২৬ জুন ২০২৬
আজ ছাব্বিশ ছয় ছাব্বিশ
  • ২৬ জুন ২০২৬
আজ ২৬/৬/২০২৬ তারিখ
  • ২৬ জুন ২০২৬
শিক্ষার্থীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পেটালেন স্বজনরা
  • ২৬ জুন ২০২৬