ব্রাজিলকে হারাতে দৃঢ় প্রতীজ্ঞ জাপানি ফুটবলাররা

২৬ জুন ২০২৬, ১০:০৩ AM , আপডেট: ২৬ জুন ২০২৬, ১০:০৫ AM
জাপানি ফুটবলাররা

জাপানি ফুটবলাররা © টিডিসি ফটো

নকআউট পর্বে উঠেই ব্রাজিলকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জাপান। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নাম শুনে পিছিয়ে যাওয়ার বদলে আত্মবিশ্বাসেই উজ্জীবিত জাপান। দলটির ফুটবলারদের বিশ্বাস, এখন পর্যন্ত যে ফুটবল তারা খেলেছে, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ব্রাজিলকে হারিয়ে পরের পর্বে জায়গা করে নেওয়াও সম্ভব। যদিও নেইমারের মতো বিশ্বমানের তারকাকে ঘিরে বাড়তি সতর্ক থাকার কথাও জানিয়েছেন তারা।

শুক্রবার ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করে জাপান। ম্যাচ শেষে ব্রাজিলকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী মন্তব্য করেন দলের খেলোয়াড়রা।

জাপানের ফরোয়ার্ড মায়েদা বলেন, 'আমার মনে হয় ম্যাচটি কঠিন হবে। কিন্তু আমরা যদি নিজেদের খেলাটা ঠিকভাবে খেলতে পারি, তাহলে ব্রাজিলকে হারানো সম্ভব। তাই সবার আগে আমি ভালোভাবে বিশ্রাম নিতে চাই এবং ম্যাচের জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে চাই। আগেও বলেছি, আমরা যদি এখন পর্যন্ত যা গড়ে তুলেছি, তা মাঠে বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই জিততে পারব। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভালোভাবে প্রস্তুতি নেওয়া।'

দারুণ ছন্দ নিয়েই বিশ্বকাপে এসেছে জাপান। এশিয়ান বাছাইপর্বে গ্রুপসেরা হয়ে মূল পর্বে জায়গা করে নেয় দলটি। প্রীতি ম্যাচ, বিশ্বকাপ বাছাই ও বিশ্বকাপের গ্রুপ পর্ব মিলিয়ে শেষ ৩০ ম্যাচে মাত্র তিনটিতে হেরেছে জাপান।

এই সময়ের অন্যতম বড় সাফল্য ছিল ২০২৫ সালের অক্টোবরে ব্রাজিলকে ৩-২ গোলে হারানো।

এই ধারাবাহিক পারফরম্যান্স জাপানকে নতুন স্বপ্ন দেখাচ্ছে। আগের বিশ্বকাপগুলোতে যে আত্মবিশ্বাসের ঘাটতি ছিল, এবার সেটি অনেকটাই বদলে গেছে। দেশজুড়ে এবং যুক্তরাষ্ট্রে অবস্থান করা দলটির মধ্যেও বিশ্বাস তৈরি হয়েছে, এই প্রজন্মই জাপানকে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা এনে দিতে পারে।

এই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা গেছে অভিজ্ঞ লেফট-ব্যাক ইউতো নাগাতোমোর কণ্ঠেও। পঞ্চমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা এই ডিফেন্ডার বলেন, 'ব্রাজিল সব সময়ের মতোই খুব শক্তিশালী দল। ম্যাচটি অবশ্যই কঠিন হবে। তবে আমাদেরও ভালো একটি দল আছে। মাঠে নামতে হবে এই বিশ্বাস নিয়ে যে আমরা জিততে পারি।'

নাগাতোমোর কাছে নেইমারকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নেইমার অবশ্যই জাপানের জন্য বড় হুমকি। তবে শুধু তাকে নয়, পুরো ব্রাজিল দলকেই সমান গুরুত্ব দিচ্ছে জাপান।

তিনি বলেন, 'নেইমার বিশ্বমানের একজন ফুটবলার। তাকে নিয়ে অবশ্যই আমাদের খুব সতর্ক থাকতে হবে। তবে শুধু নেইমার নয়, পুরো ব্রাজিল দলকেই গুরুত্ব দিতে হবে। এর আগেও আমি ব্রাজিলের বিপক্ষে খেলেছি। সত্যি বলতে, আমার বিশ্বাস এই বিশ্বকাপে তারা তাদের সেরা ফুটবল খেলবে। আমি শতভাগ প্রস্তুত অবস্থায় তাদের বিপক্ষে খেলতে পারব, এতে আমি খুবই আনন্দিত।'

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9