ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় উদ্ধার অভিযান অব্যাহত, নিহত বেড়ে ২৩৫

২৬ জুন ২০২৬, ১০:০১ AM
উদ্ধারকর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছেন

উদ্ধারকর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছেন © সংগৃহীত

দুটি শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে। আহত হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার (২৬ জুন) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৪ জুন) রাতে এক মিনিটেরও কম ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানে। এতে অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত, ফেটে যায় কিংবা ধসে পড়ে।

বৃহস্পতিবারও একাধিক আফটারশক অনুভূত হয়। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো জানান, এ পর্যন্ত অন্তত ২৩৫ জন নিহত এবং ১ হাজার ৫০০ জনের বেশি আহত হয়েছেন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বহু মানুষের সন্ধান পাওয়া গেলেও উদ্ধার সরঞ্জাম ও প্রশিক্ষিত জনবলের অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে অনেককে জীবিত উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

পরিস্থিতির অবনতি হওয়ায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্যোগ অঞ্চল ঘোষণা করেছেন এবং ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছেন। এদিকে রাজধানীসহ বিভিন্ন এলাকায় খাদ্য ও নিত্যপণ্যের সংকট দেখা দেওয়ায় কিছু স্থানে লুটপাটের ঘটনাও ঘটেছে।

আন্তর্জাতিক সহায়তা জোরদার

ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। সুইজারল্যান্ড, স্পেন, ফ্রান্স, পর্তুগাল ও মেক্সিকো ইতোমধ্যে উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞ পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র দুটি যুদ্ধজাহাজ, পরিবহন বিমান, হেলিকপ্টার এবং ১৫ কোটি ডলারের মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘এটি হবে দ্রুত, ব্যাপক ও সমন্বিত মানবিক সহায়তা কার্যক্রম।’

এ ছাড়া চীন, ভারত, ব্রাজিল এবং ইরানও সহায়তার প্রস্তাব দিয়েছে। পোপ লিও চতুর্দশ প্রাথমিকভাবে এক লাখ ইউরো সহায়তা পাঠিয়েছেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর শোক প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সংস্থাটির মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেছেন, গত ১২৬ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এ ভূমিকম্প মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন।

এদিকে ভূমিকম্পে লা গুয়াইরার আন্তর্জাতিক বিমানবন্দর গুরুতর ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে আন্তর্জাতিক উদ্ধার ও ত্রাণ কার্যক্রমেও জটিলতা তৈরি হয়েছে। এ ঘটনায় ইতালির একজন এবং পর্তুগালের একজন নাগরিক নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট দুই দেশ নিশ্চিত করেছে।

প্রতিবেশী দেশেও অনুভূত হয়েছে কম্পন

ভেনেজুয়েলার উত্তর উপকূল ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। বিশেষজ্ঞদের মতে, বুধবারের ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি ১৯০০ সালের পর দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি।

এর কম্পন প্রতিবেশী কলম্বিয়ার রাজধানী বোগোতা পর্যন্ত অনুভূত হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখানে বহু ভবন খালি করে দেওয়া হয়। ব্রাজিলের উত্তরাঞ্চলের কয়েকটি শহরেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা।

আসিফকে দুদক ফেস করা লাগবে না, শুধু আমাকে ফেস করুক!
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভারতের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টির দল ঘোষণা জাপানের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল মূল্যায়নে ঘষামাজার অভিযোগ, ব্যাখ্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
তাল কুড়াতে গিয়ে ৩ দিন ধরে নিখোঁজ কৃষক, অতঃপর...
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলায় এমপিওভুক্ত শিক্ষককে শোকজ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নিজ জেলা-উপজেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ দাবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9