করোনা: নোংরা ডোবার পানিতে জীবানুনাশক স্প্রে!

২৬ মার্চ ২০২০, ০৬:২৯ AM
জীবাণুনাশক স্প্রে কর্মসূচির ব্যানারে পৌরসভার গাড়িতে নোংরা ডোবার পানি তোলা হচ্ছে

জীবাণুনাশক স্প্রে কর্মসূচির ব্যানারে পৌরসভার গাড়িতে নোংরা ডোবার পানি তোলা হচ্ছে © সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভায় করোনাভাইরাস এর বিস্তার প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে তৈরিতে নোংরা ডোবার পানি ব্যবহারের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে পৌর শহরের স্টেশন রোড সংলগ্ন পৌর কবরস্থানের পূর্ব পাশের নোংরা ডোবা থেকে করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে কর্মসূচির ব্যানারে পৌরসভার গাড়িতে ময়লা পানি তুলতে দেখা যায় দুজন শ্রমিককে। 

শ্রমিকদের কাছে জানতে চাইলে তারা বলেন, কর্তৃপক্ষের নির্দেশেই এই জায়গা থেকে পানি সংগ্রহ করা হচ্ছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেন করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ। তিনি বলেন,  ডোবার পানি দিয়ে জীবাণনাশক স্প্রে তৈরির করার কোনো নির্দেশনা আছে বলে মনে হয় না। এছাড়াও দূষিত পানি দিয়ে জীবাণুনাশক তৈরি হবে না বরং জীবাণু ছড়াবে। সংশ্লিষ্টদের সাথে কথা বলে পদক্ষেপ নেওয়া হবে।

করোন ভাইরাস প্রতিরোধ কমিটির আহবায়ক ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, ময়লা আবর্জনার পানি দিয়ে কখনোই জীবাণুনাশক তৈরি হবে না। বিষয়টি নিয়ে পৌর মেয়রের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির আরেক প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বহিষ্কার হলেন নওগাঁ জেলা বিএনপির নেতা 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট: বড় ধরনের আর্থিক ক্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
শেখ হাসিনা-টিউলিপের প্লট দুর্নীতির দুই মামলার রায় আজ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর, বিশ্বে অবস্থান দ্বিতীয়
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
‘খালেদা জিয়া পরিষদ’ নাম দিয়ে বাড়ি দখল চেষ্টা, অতঃপর… 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬