দেশে করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে ৫, নতুন আক্রান্ত নেই

২৫ মার্চ ২০২০, ১২:১৮ PM

দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচ।অন্যদিকে নতুন করে কেউ আক্রান্ত হননি, ফলে আক্রান্তের সংখ্যা ৩৯-ই আছে। তবে সুস্থ হয়েছেন আরও দুজন। সবমিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭ জন।

বুধবার (২৫ মার্চ) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ভিডিও কনফারেন্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সর্বশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ৩৯ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন পাঁচজন।

করোনার বিস্তাররোধে এরই মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। চারটি দেশ ও অঞ্চল ছাড়া সব দেশ থেকেই যাত্রী আসা বন্ধ করে দেয়া হয়েছে।


বন্ধ করে দেয়া হয়েছে দেশের সব বিপণিবিতান। এছাড়া মুলতবি করা হয়েছে জামিন ও গুরুত্বপূর্ণ বিষয়াদি ছাড়া নিম্ন আদালতের বিচারিক কাজ। এমনকি মাদারীপুরের শিবচর উপজেলাকে লকডাউনও ঘোষণা করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণরোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। বন্ধ করে দেয়া হয়েছে বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন। এ কার্যক্রমে স্থানীয় প্রশাসনকে সহায়তার জন্য দেশের সব জেলায় মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনী।

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে ৩৪ লাখ ডলার মানবিক সহায়তা দ…
  • ২৬ জুন ২০২৬
ব্রাজিলকে হারাতে দৃঢ় প্রতীজ্ঞ জাপানি ফুটবলাররা
  • ২৬ জুন ২০২৬
ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় উদ্ধার অভিযান অব্যাহত, নিহত …
  • ২৬ জুন ২০২৬
আজ ছাব্বিশ ছয় ছাব্বিশ
  • ২৬ জুন ২০২৬
আজ ২৬/৬/২০২৬ তারিখ
  • ২৬ জুন ২০২৬
শিক্ষার্থীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পেটালেন স্বজনরা
  • ২৬ জুন ২০২৬