একদিনে ১৬৩১ প্রাণ কেড়ে নিল করোনা

২৩ মার্চ ২০২০, ১১:৫৪ AM

করোনা ভাইরাস প্রতিদিনই প্রাণ কেড়ে নিচ্ছে সহস্রাধিক মানুষের। শুধু রোববারই গোটা বিশ্বে করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৬৩১ জন। এর মধ্যে ইতালিতেই ৬৫১ জন। এ নিয়ে করোনায় সারাবিশ্বে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৪,৬৩৮ জনে। আর সংক্রমিত ৩ লাখ ৩৭ হাজার ৪৩০ জন।

চীনের দাবি, তাদের দেশে করোনা নিয়ন্ত্রণে এসে গেছে। শনিবার প্রাণ হারিয়েছেন মাত্র ৯ জন। কিন্তু ইতালি তাদের পেছনে ফেলে এ মুহূর্তে বহু এগিয়ে, স্পেনেও ৩৯১ জন মারা গেছেন এ মারণ ভাইরাসে। ইরানে ১২৯ জন, ফ্রান্সে ১১২ জন, জার্মানিতে ১০ জন, সুইজারল্যান্ডে ১৮ জন, নেদারল্যান্ডে ৪৩ জন, ইন্দোনেশিয়ায় ১০ জন, অস্ট্রেলিয়ায় ৮ সহ বিভিন্ন দেশে করোনায় আক্রন্ত হয়ে মারা গেছেন।

করোনায় কাঁপছে ব্রিটেন-আমেরিকাও। শনিবার ব্রিটেনে মারা গেছেন ৮৪ জন, সংক্রমিত ৫৬৮৩ জন। আমেরিকায় প্রাণ হারিয়েছেন ১১৭ জন, মোট সংক্রমিত ৩৩৫৪৬ জন।

সূত্র: ওয়ার্ডও মিটার

রেকর্ড ভাঙার পর স্বর্ণের দামে বড় পতন, এবার ভরি কত?
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ইরানে হামলা হলে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি সর্বোচ্চ নেতার
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এনসিটি ইজারা ইস্যুতে কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
তাহেরির নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ বিএনপির বি…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ট্রেনিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আব…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬