করোনায় মা ও ৩ ভাই-বোনের মৃত্যু, ২ বোন হাসপাতালে

২৩ মার্চ ২০২০, ১১:৫০ AM

প্রাণঘাতী করোনা ভাইরাসে এবার একই পরিবারে ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের ওই পরিবারটিতে গত সপ্তাহে মারা যায় তিন জন। সবশেষ গেল বৃহস্পতিবার (১৯ মার্চ) আরেকজনের মৃত্যু হয়েছে বলে ওই পরিবারের আত্মীয়দের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর দেয়া হয়েছে।

বৃহস্পতিবার মারা যাওয়া ব্যক্তির নাম ভিনসেন্ট ফুসকো। এর আগে ভিনসেন্টের মা গ্রেস ফুসকো (৭৩) বুধবার রাতে মারা যান করোনায়। তার কয়েক ঘণ্টা আগে মারা যান তার বড় ভাই কারমিনে ফুসকো। এর আগে মারা যান আরেক ভাই।

ভিনসেন্টের ভিনসেন্টের ছোট বোন এলিজাবেথ গণমাধ্যমকে বলেন, ‘সবই ছিল অবিশ্বাস্য। মঙ্গলবার (১০ মার্চ) সকালে আমি ঘুম থেকে উঠি। তখন মা আমাকে ডেকে বলে, লিজ্জি, আমার ভালো লাগছে না। রিটারও একই অবস্থা। টনির অবস্থাও একই। তুমি কি আমাদের সাহায্য করতে পারবে?, আমি বললাম অবশ্যই মা’

তিনি জানান, ১০ মার্চ থেকে ১৯ মার্চ-এই নয় দিনে করোনা কেড়ে নিয়েছে এলিজাবেথের মা, দুই ভাই ও বোনের প্রাণ।

তার আরও দুই বোন হাসপাতালে ভর্তি আছেন এবং দুইজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন এলিজাবেথ।

করোনা চিকিৎসায় নিজের সিদ্ধান্তে ‍ওষুধ খেয়ে মৃত্যু

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যে এক ব্যক্তি করোনাভাইরাসের চিকিৎসায় নিজের থেকেই ক্লোরোকুইন ফসফেট খেয়ে মারা গেছেন। তার স্ত্রী ক্লোরোকুইন ফসফেট খেয়ে এখন মৃত্যুশয্যায়। জানা গেছে, রাসায়নিকটি ম্যালেরিয়া চিকিৎসায় স্বল্পমাত্রায় ব্যবহার করা হয়। তবে বাণিজ্যিকভাবে এটি ব্যবহার হয় মাছের ট্যাঙ্ক পরিষ্কারের জন্য।

কিছু গবেষণায় প্রাথমিকভাবে দেখা গেছে, ক্লোরোকুইন কার্যকর হতে পারে সার্স করোনাভাইরাস-২ এর ক্ষেত্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক এর আগে বলেছেন, করোনাভাইরাস ঠেকাতে ক্লোরোকুইন সহায়তা করবে।

বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাস থেকে বাঁচার জন্য মানুষজন নিজের মতো করে উপায় খুঁজে বের করার চেষ্টা করবে। তবে নিজের থেকে এ রোগের চিকিৎসা করার চেষ্টা করাটাই বোকামি। এমনকি ভুল সিদ্ধান্তের কারণে প্রাণও যেতে পারে।

বিশ্বজুড়ে চলছে করোনা তাণ্ডব। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। এরই মধ্যে গেল ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে নতুন ১৩১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। প্রাণঘাতী করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ১১ হাজার মানুষ।

ধীরে ধীরে ভীতিকর হচ্ছে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি। ইতালি ও যুক্তরাজ্যের পর যুক্তরাষ্ট্রও সেই ভয়াবহতার দিকে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। একদিনে যুক্তরাষ্ট্রে ১৩১ জন মানুষ মারা গেছে যা সোমাবারে বিশ্বে চতুর্থ সর্বোচ্চ। একই সাথে নতুন করে ১১ হাজার মানুষের করোনায় আক্রান্তের সংখ্যা সোমবারে পৃথিবীর সর্বোচ্চ যা ইতালির দ্বিগুণ।

আন্তজার্তিক গণমাধ্যম সিএনএন ও ওয়াল্ড ও মিটারের দেওয়া তথ্য মতে, করোনায় মৃতের সংখ্যার দিক দিয়ে পৃথিবীতে ষষ্ঠ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে শুধুমাত্র নিউ ইয়র্কে মৃতের সংখ্যা ১৫৭।

ওয়াল্ড ও মিটারের দেওয়া তথ্য অনুযায়ী রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৩২ হাজার ৩৫৬ জন। মৃতের সংখ্যা ৪১৪ জন। ২৪ ঘন্টার ব্যবধানে সোমবার মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৫ জন, আর করোনায় আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৪৪৯।

বহিষ্কার হলেন নওগাঁ জেলা বিএনপির নেতা 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট: বড় ধরনের আর্থিক ক্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
শেখ হাসিনা-টিউলিপের প্লট দুর্নীতির দুই মামলার রায় আজ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর, বিশ্বে অবস্থান দ্বিতীয়
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
‘খালেদা জিয়া পরিষদ’ নাম দিয়ে বাড়ি দখল চেষ্টা, অতঃপর… 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট; প্রতিক্রিয়া জানাল জয় শাহের আই…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬