জ্বর-সর্দিসহ করোনার লক্ষণ দেখা দিলে কী ওষুধ খাবেন?

২১ মার্চ ২০২০, ০৩:৪১ PM

© ফাইল ফটো

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এ ভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে মারা গেছেন ১১ হাজারেরও বেশি মানুষ। আক্রান্ত হয়েছে প্রায় তিন লাখ। কভিড-১৯ হিসেবে পরিচিত ভাইরাসটিতে সংক্রমিত হলে বোঝা মুশকিল। কারণ সাধারণ সর্দি-কাঁশি, গলা ব্যথা, জ্বর এগুলো আক্রান্ত ব্যক্তিরাই পরীক্ষার পর করোনা ধরা পড়ছে।

এই উপসর্গ নিয়ে সাধারণ মানুষ বাইরে ঘুরে বেড়াচ্ছে। ফলে সংক্রমিত হচ্ছে অন্যরা। বিশেষজ্ঞরা বলছেন, জ্বর-সর্দি, হাঁচি-কাঁশি গলা ব্যথা এই উপসর্গগুলো কারো দেখা দিলে নিজ উদ্যোগে অন্তত দুই সপ্তাহ হোম কোয়ারিন্টিনে থাকুন। এই সময়ের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে বলা হচ্ছে।

তবে সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে- এই উপসর্গ দেখা দিলে বাসায় থেকে কী ধরণের ওষুধ খাবেন? নিজের যত্ নেবেন কীভাবে? এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন বিজিএমইএ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ। করোনার প্রাথমিক লক্ষণ জ্বর-কাঁশি, সর্দি, গলা ব্যথা দেখা দিলে তারা আক্রান্ত ব্যক্তিকে ডাক্তারের কাছে না গিয়ে বাসায় থাকার পরামর্শ দিয়েছেন। এই উপসর্গগুলোর যে কোন একটি দেখা দিলে তারা ৫টি পরামর্শ মেনে চলতে বলেছেন এবং তার সাথে রোগ অনুযায়ী ওষুধ সেবন করতে বলেছেন।

পাঁচ পরামর্শ:
১. অন্তত ১৪ দিন বাসায় অবস্থান করতে হবে।
২. প্রচুর পানি পান করতে হবে।
৩. মাস্ক ব্যবহার করতে হবে। যেন অন্য কেউ আক্রান্ত না হতে পারে।
৪. ফল-মূল ও শাক-সবজি খেতে হবে।
৫. সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।

লক্ষণ অনুযায়ী যে ওষুধ খেতে হবে:
১. জ্বর-ব্যথা থাকলে নাপা (এক্সটেন্ড ৬৬৫ এমজি)। ভরা পেটে দিনে তিনবার খেতে হবে (প্রয়োজন মত)।
২. ফেক্সো (১২০ এমজি)। শুধুমাত্র রাতে খেতে হবে (৭ দিন)।
৩. সিভিট (২৫০ এমজি)। সকাল এবং রাতে চুষে খেতে হবে (২ সপ্তাহ)।
৪. এন্টাজল নাসাল (০.১ পারসেন্ট)। শ্বাস-কষ্ট হলে ২ ফোটা করে, দুই নাকের ছিদ্রে, দিনে ৩ বার নিতে হবে।
৫. ক্যাপসুল পিপিআই (২০ এমজি)। সকাল এবং রাতে। খাওয়ার ২০ মিনিট আগে খেতে হবে।

ইরানে হামলা হলে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি সর্বোচ্চ নেতার
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এনসিটি ইজারা ইস্যুতে কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
তাহেরির নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ বিএনপির বি…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ট্রেনিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আব…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে পলমল গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬