করোনা নিয়ে প্রশ্ন শুনে অজ্ঞান হলেন মন্ত্রী

নেদ্যারল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী
২১ মার্চ ২০২০, ০১:৩৭ PM

© সংগৃহীত

এবার করোনা ভাইরাস নিয়ে প্রশ্নের উত্তর দিতে গেয়ে অজ্ঞান হয়ে পড়েন নেদ্যারল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ব্রুনো ব্রুইনস। সংসদে বিরোধী দলের সদস্যদের নানা প্রশ্নের তোপের মুখে পড়ে সংসদে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন তিনি। গত বৃহস্পতিবার (১৯ মার্চ) এই ঘটনা ঘটে।

সিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানা গেছে, সংসদে করোনাভাইরাস নিয়ে আলোচনার সময় কড়া সমালোচনার মুখে পড়তে হয় স্বাস্থ্যমন্ত্রী ব্রুনো ব্রুইনসকে। বিরোধীদের কঠিন প্রশ্নের মুখে পড়ে আচমকা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

ব্রুনো পরে টুইটারে লেখেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে দিন-রাত এক করে কাজ করছি। তাই প্রচণ্ড ক্লান্ত অনুভব করছি। এবার বাড়ি গিয়ে একটা দিন বিশ্রাম নিতে চাই। করোনার বিরুদ্ধে এখনো লম্বা লড়াই করতে হবে।’

নেদারল্যান্ডে এখনও পর্যন্ত দুই হাজার ৯৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০৬ জন মানুষ। সুস্থ হয়েছেন দুই জন।

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে ৩৪ লাখ ডলার মানবিক সহায়তা দ…
  • ২৬ জুন ২০২৬
ব্রাজিলকে হারাতে দৃঢ় প্রতীজ্ঞ জাপানি ফুটবলাররা
  • ২৬ জুন ২০২৬
ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় উদ্ধার অভিযান অব্যাহত, নিহত …
  • ২৬ জুন ২০২৬
আজ ছাব্বিশ ছয় ছাব্বিশ
  • ২৬ জুন ২০২৬
আজ ২৬/৬/২০২৬ তারিখ
  • ২৬ জুন ২০২৬
শিক্ষার্থীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পেটালেন স্বজনরা
  • ২৬ জুন ২০২৬