করোনায় প্রাণ গেল ইরানের শীর্ষ ধর্মীয় নেতার

১৭ মার্চ ২০২০, ১০:৫০ AM

করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ইরানের শীর্ষ ধর্মীয় পরিষদের এক প্রবীণ নেতা। ইরানের শীর্ষ ধর্মীয় পরিষদের ওই নেতার নাম আয়াতুল্লাহ হাশেম বাথায়ি গোলপায়েগানি। তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুর দুই দিন আগে তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

এ নিয়ে দেশটিতে বিশিষ্ট ১২ রাজনীতিবিদের মৃত্যু হলো। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে। তেহরানের ৮৮ সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ পরিষদের একজন প্রতিনিধি ছিলেন আয়াতুল্লাহ হাশেম। করোনায় আক্রান্ত হয়ে সাবেক ও বর্তমান মিলিয়ে দেশটির অন্তত ১২ জন নেতার মৃত্যু হলো। এ ছাড়া আরো অন্তত ১৩ জন নেতা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ইসনা জানিয়েছে, প্রাণঘাতী করোনা ভাইরাসে ইরানের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং রাজনৈতিক কর্মীদেরও মৃত্যু হয়েছে। এ ছাড়া ফারিবোরজ রইস নামের ৭১ বছর বয়সী আরেক নামকরা অর্থনীতিবিদ করোনায় আক্রান্ত হয়ে ছয় দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন।

এক দিনে নতুন শতাধিক মৃত্যু নিয়ে ইরানে মোট মৃতের সংখ্যা এখন ৭২৪ জন। এছাড়া দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়ে এখন ১৩ হাজার ৯৩৮। আক্রান্তদের মধ্যে ৪ হাজার ৫৯০ জন সুস্থ হয়েছেন। দেশটির পার্লামেন্টের ৮ শতাংশ আইনপ্রণেতা করোনায় আক্রান্ত।

খাওয়ার আগে এক চামচ অ্যাপল সাইডার ভিনিগার, কমাতে পারে সুগার …
  • ২৬ জুন ২০২৬
আশুরার দিনে যে আমল করবেন
  • ২৬ জুন ২০২৬
কোচের বিরুদ্ধে বিদ্রোহ, স্পেনের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে …
  • ২৬ জুন ২০২৬
আধিপত্য বিস্তারের জেরে পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আ…
  • ২৬ জুন ২০২৬
উত্তপ্ত হরমুজ, ফের বাড়ল তেলের দাম
  • ২৬ জুন ২০২৬
বিশ্বকাপের ডাগআউটে আর্জেন্টিনার রাজত্ব, ব্রাজিলের নেই কেউ
  • ২৬ জুন ২০২৬