বিশ্বকাপের ডাগআউটে আর্জেন্টিনার রাজত্ব, ব্রাজিলের নেই কেউ

২৬ জুন ২০২৬, ১২:৩৩ PM
 বিশ্বকাপে আর্জেন্টাইন কোচদের জয়জয়কর

বিশ্বকাপে আর্জেন্টাইন কোচদের জয়জয়কর © টিডিসি ফটো

মাঠের লড়াইয়ে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের দ্বৈরথ বিশ্বখ্যাত হলেও, ২০২৬ বিশ্বকাপের ডাগআউটের লড়াইয়ে ব্রাজিলকে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা। মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বিশ্বমঞ্চে ফুটবলারদের পাশাপাশি ডাগআউটের মাস্টারমাইন্ড হিসেবে একক রাজত্ব কায়েম করেছে আলবিসেলেস্তেরা।

টুর্নামেন্টে রেকর্ড সর্বোচ্চ ৬ জন আর্জেন্টাইন কোচ ভিন্ন ভিন্ন দেশের ডাগআউট সামলাচ্ছেন, যার বিপরীতে ব্রাজিলের কোনো কোচিং প্রতিনিধিই নেই এবারের বিশ্বকাপে। বৈশ্বিক ফুটবলে আর্জেন্টিনার এই কৌশলগত ও মনস্তাত্ত্বিক আধিপত্য ফুটবলপ্রেমীদের জন্য এই বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর গল্প হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৪৮ দলের এই বিশ্বকাপে নিজ দেশের চেয়ে বিদেশি কোচের সংখ্যাই বেশি। এর মধ্যে ২৮টি দল খেলছে বিদেশি কোচের অধীনে, আর বাকি ২০টি দল আস্থা রেখেছে নিজ দেশের কোচের ওপর।

এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি কোচ সরবরাহ করে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা (৬ জন)। এরপর দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের 5 জন কোচ বিভিন্ন দেশের দায়িত্ব পালন করছেন। এছাড়া স্পেনের ৪ জন এবং জার্মানি ও ইতালির ৩ জন করে কোচ বিভিন্ন জাতীয় দলের ডাগআউটে লড়ছেন। ইউরোপীয় ফুটবলের সবচেয়ে বেশি ২০ জন কোচ নিজ দেশের বাইরে বিভিন্ন জাতীয় দল পরিচালনা করছেন, যার মধ্যে ৭ জন ইউরোপীয় কোচ অন্য মহাদেশের দলের দায়িত্বে আছেন।

আর্জেন্টিনা ছাড়াও ফ্রান্স, ক্রোয়েশিয়া, জাপান, স্কটল্যান্ড, কেপ ভার্দে, নরওয়ে, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, স্পেন, ইরান, জার্মানি, মিসর, আইভরি কোস্ট, বসনিয়া ও হার্জেগোভিনা, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, অস্ট্রেলিয়া, সেনেগাল ও চেকিয়া নিজ দেশের কোচের নেতৃত্বে খেলছে। অন্যদিকে ব্রাজিল, পানামা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রিয়া, কলম্বিয়া, কঙ্গো, পর্তুগাল, উরুগুয়ে, নিউজিল্যান্ড, তুরস্ক, আলজেরিয়া, হাইতি, কানাডা, জর্ডান, ইকুয়েডর, প্যারাগুয়ে, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, বেলজিয়াম, কাতার, ইরাক, উজবেকিস্তান, সুইডেন, তিউনিসিয়া, মরক্কো, ঘানা, সৌদি আরব ও কুরাসাও বিদেশি কোচের ওপর ভরসা রেখেছে।

আর্জেন্টাইন কোচদের মধ্যে সবচেয়ে বড় নাম লিওনেল স্কালোনি। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে ডাগআউট সামলাচ্ছেন। তাঁর সফল নেতৃত্বে এবারের বিশ্বকাপে প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়ে ইতোমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের মুখোমুখি হতে যাচ্ছে জর্ডান। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতা স্কালোনি এবারও তাঁর দলকে ফেবারিটের তালিকায় ধরে রেখেছেন।

আরেক হেভিওয়েট আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো বড় চ্যালেঞ্জ নিয়ে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব সামলাচ্ছেন। ঘরের মাঠে তাঁর অধীনে দারুণ শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়েকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান দখল করে নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা। তবে গ্রুপের শেষ ম্যাচে দারুণ লড়াই করেও তুরস্কের কাছে ৩-২ গোলে হেরে যায় পচেত্তিনোর শিষ্যরা। টটেনহ্যাম, পিএসজি এবং চেলসির মতো ক্লাবের সাবেক এই ম্যানেজারের লক্ষ্য আমেরিকার তরুণ দলটিকে ঘরের মাঠের সুবিধা পাইয়ে দিয়ে বিশ্বমঞ্চে সেরা সাফল্য এনে দেওয়া।

কলম্বিয়ার প্রধান কোচ হিসেবে এই তালিকায় সফলতার স্বাক্ষর রাখছেন নেস্টর লরেঞ্জো। তাঁর হাত ধরে কলম্বিয়া দল আবার তাদের হারানো গৌরব ও স্থায়িত্ব ফিরে পেয়েছে। গ্রুপ পর্বে উজবেকিস্তান ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে হারিয়ে লরেঞ্জোর দল ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা শক্তিশালী পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে।

গোছানো ও লড়াকু দল গঠনে ওস্তাদ গুস্তাভো আলফারো প্যারাগুয়েকে আবারও আন্তর্জাতিক ফুটবলের মূল স্রোতে ফিরিয়ে এনেছেন। এক জয় ও এক ড্র নিয়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে গ্রুপের তৃতীয় সেরা দল হিসেবে নকআউট পর্বে যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে প্যারাগুয়ের সামনে।

অন্যদিকে, তরুণ প্রতিভাদের বিকশিত করায় পারদর্শী সেবাস্তিয়ান বেকাসেসের অধীনে চমক দেখাচ্ছে ইকুয়েডর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী জার্মানিকে ২-১ গোলে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছে তারা। এক জয় ও এক ড্র নিয়ে প্যারাগুয়ের মতোই বিশ্বকাপের নকআউটের পথে বেশ ভালোভাবেই টিকে রয়েছে বেকাসেসের শিষ্যরা।

কিংবদন্তি আর্জেন্টাইন ম্যানেজার মার্সেলো বিয়েলসা তাঁর চিরচেনা আক্রমণাত্মক ও 'হাই-ইনটেনসিটি' ফুটবল দর্শন নিয়ে উরুগুয়ের দায়িত্ব সামলাচ্ছেন। তবে উরুগুয়ে এবারের বিশ্বকাপে খুব ভালো শুরু করতে পারেনি। সৌদি আরব ও নবাগত কেপ ভার্দের বিপক্ষে ড্র করে পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে তারা। নকআউট পর্ব নিশ্চিত করতে আজ শক্তিশালী স্পেনের বিপক্ষে মাঠে নামবে বিয়েলসার দল; আজকের ম্যাচের ফলের ওপরই নির্ভর করছে তাদের বিশ্বকাপ ভাগ্য।

এবারের আসরের ৪৮ জন কোচের মধ্যে মাত্র দুজন আগে খেলোয়াড় বা কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। তারা হলেন ফ্রান্সের দিদিয়ের দেশম এবং আর্জেন্টিনার লিওনেল স্কালোনি। দেশম ১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে এবং ২০১৮ সালে কোচ হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। অন্যদিকে স্কালোনি ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টানাকে শিরোপা এনে দেন। যদি ২০২৬ বিশ্বকাপেও দেশম বা স্কালোনির কেউ শিরোপা জিততে পারেন, তবে তারা ইতালির কিংবদন্তি কোচ ভিত্তোরিও পোজ্জোর টানা দুটি বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করবেন।

এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ জন প্রধান কোচের গড় বয়স ৫৭.৩ বছর, যা কাতার বিশ্বকাপের তুলনায় ৫.৪ বছর বেশি। এবারের আসরের সবচেয়ে কমায়ী কোচ জার্মানির জুলিয়ান নাগেলসমান (38 বছর)। ইউরো ২০২৪-এ জার্মানির দায়িত্ব পালন করার পর এবার প্রথমবারের মতো বিশ্বকাপে প্রধান কোচ হিসেবে ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি।

অন্যদিকে সবচেয়ে বেশি বয়সী কোচ হলেন কুরাসাওয়ের ডাচ মাস্টারমাইন্ড ডিক অ্যাডভোকাট (৭৮ বছর)। প্রবীণ এই অভিজ্ঞ কোচ তাঁর ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপে এসে প্রথমবারের মতো কুরাসাওকে বিশ্বমঞ্চে তুলে এনেছেন। মজার বিষয় হলো, বিশ্বকাপের গ্রুপ পর্বেই হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে নাগেলসমানের জার্মানি এবং অ্যাডভোকাটের কুরাসাও।

ফলাফল যাই হোক না কেন, বিশ্বমঞ্চের ডাগআউটে আর্জেন্টিনার এই অভূতপূর্ব রাজত্ব ও ব্রাজিলের অনুপস্থিতি প্রমাণ করছে যে, আধুনিক ফুটবলের রণকৌশল ও কোচিং দর্শনে লাতিন আমেরিকার প্রতিনিধি হিসেবে আর্জেন্টানাই এখন বিশ্ব ফুটবলের শেষ কথা।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9