করোনার পরীক্ষা না করেই ওষুধ সেবনে ভয়াবহ পরিণতি

১৭ মার্চ ২০২০, ১০:২০ AM

করোনা ভাইরাসের ভ্যাকসিন এবং সঠিক চিকিৎসা পদ্ধতি নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস প্রথম শনাক্ত হলেও বর্তমানে ১৫৬টি দেশে এটি ছড়িয়ে গেছে। সারাবিশ্বের মানুষের কাছে এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস।

এ রোগের অন্যান্য উপসর্গ দেখে চিকিৎসা দিচ্ছেন ডাক্তাররা। তবে বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্ত হওয়ার বিষয়টি না জেনেই সর্দি-কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, জ্বর কিংবা অন্যান্য উপসর্গ দেখে নিজের থেকেই ওষুধ কিনে খেলে কিংবা বাড়িতে বানানো টোটকা আরো বেশি ক্ষতিকর। শুধু ক্ষতিই নয়, এটি আক্রান্ত ব্যক্তিকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, জ্বর কিংবা গলাব্যথা হলে যারা প্যারাসিটামল কিংবা অন্যান্য ওষুধ কিনে খাচ্ছেন, তাদের পরিণতি ভয়াবহ। কারণ, করোনা দ্রুত শনাক্ত না করে ওষুধ খেতে খেতে পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে।

বলা হচ্ছিল- করোনা আক্রান্ত ব্যক্তিকে অন্যান্য উপসর্গ দেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে প্যারাসিটামলও দিয়েছেন ডাক্তাররা। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে প্যারাসিটামল দিয়ে লাভ তো হয়ই না, উল্টো ইমিউন সিস্টেম বাধাগ্রস্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, রোগ প্রতিরোধ করার জন্য মানুষের যে ক্ষমতা রয়েছে, প্যারাসিটামল সেবনে তা বাধাগ্রস্ত হয়। এজন্য করোনা পরীক্ষা না করিয়ে নিজের থেকেই ওষুধ সেবন করা ঠিক হবে না।

করোনা ভাইরাসে আক্রান্তদের নিয়ে গবেষণা করা চিকিৎসকরা বলছেন, যাদের ইমিউন সিস্টেম শক্তিশালী, অন্যদের তুলনায় তাদের ঝুঁকি কম। তবে যারা বয়স্ক এবং শারীরিকভাবে দুর্বলের পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত, তাদের ঝুঁকি বেশি। শক্তিশালী ইমিউন সিস্টেম অন্যান্য রোগের পাশাপাশি করোনার বিরুদ্ধেও সমানে লড়ে যায়।

এছাড়া বাড়িতে বানানো টোটকা ইমিউন সিস্টেমকে বাধাগ্রস্ত করে দুর্বল করে দেয়। সে কারণে এর পরিণতি ভয়াবহ হতে পারে। একবার ইমিউন সিস্টেম যদি অন্যের (ওষুধের) সহায়তায় চাঙা হওয়ার অভ্যাস করে নেয়, ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে পূর্ণ শক্তি অর্জন করতে ব্যর্থ হতে পারে এটি।

কারিগরির এমপিও নীতিমালা প্রকাশ, দেখুন এখানে
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এইচএসসি পাসেই সেলস প্রমোশন অফিসার নেবে সজীব গ্রুপ, কর্মস্থল…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনের আগে হ্যাক হয়েছিল যেসব বিশ্বনেতার এক্স অ্যাকাউন্ট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারাল বাংলাদেশ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নারীদের অসম্মানকারীদের হাতে দেশ নিরাপদ নয়: আমিনুল হক
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, হুমকি দেয়া হচ্ছে, ইসিকে জানানোর প…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬