সৌদি আরবে করোনায় আক্রান্ত প্রথম বাংলাদেশি

১৪ মার্চ ২০২০, ০৯:২১ AM

© টিডিসি ফটো

সৌদি আরবে প্রথমবারের মতো এক বাংলাদেশি প্রবাসী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার নাম ঠিকানা এখনও প্রকাশ করা হয়নি। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটার এর তথ্যমতে, দেশটিতে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৬ জনে।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্তরা সকলেই বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়াও করোনাভাইরাসের ঝুঁকিতে থাকা সকলকেই তীব্র নজরদারির মধ্যে রাখা হয়েছে।

দেটিতে করোনাভাইরাসে আক্রান্ত বেশিরভাগ রোগীই ইরান, তুর্কি, এবং বিভিন্ন দেশ থেকে সম্প্রতি প্রবেশ করা সৌদি নাগরিক। বাকিরা এদের সংস্পর্শে এসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের ১৩০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। এতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৭৪ জনের। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৮৩ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৯২০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত এ ভাইরাসে তিন জন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।

কারিগরির এমপিও নীতিমালা প্রকাশ, দেখুন এখানে
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এইচএসসি পাসেই সেলস প্রমোশন অফিসার নেবে সজীব গ্রুপ, কর্মস্থল…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনের আগে হ্যাক হয়েছিল যেসব বিশ্বনেতার এক্স অ্যাকাউন্ট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারাল বাংলাদেশ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নারীদের অসম্মানকারীদের হাতে দেশ নিরাপদ নয়: আমিনুল হক
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, হুমকি দেয়া হচ্ছে, ইসিকে জানানোর প…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬