করোনা: যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

১৪ মার্চ ২০২০, ০৯:২২ AM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন ট্রাম্প।

এ সময় করোনা ঠেকাতে ৫০ বিলিয়ন ডলার সাহায্য তহবিল ঘোষণা করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ হাজার ৭০১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৪০ জন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ফেডারেল সরকারের পূর্ণ ক্ষমতা প্রকাশের জন্য, আমি সরকারিভাবে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করছি। সেইসঙ্গে তিনি বলেন, করোনার মোকাবিলা করতে ৫০ বিলিয়ন ডলার বিশাল অংকের টাকা।

ট্রাম্প বলেন, আগামী ৮ সপ্তাহ ক্রিটিকাল, আমরা শিখতে পারি এবং এই ভাইরাসকে কোণঠাসা করবো। সেইসঙ্গে ট্রাম্প দেশটির প্রত্যেকটি হাসপাতালকে জরুরি প্রস্তুতি পরিকল্পনা নেয়ার আহ্বান জানান।

করোনায় যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ হাজার ৪৫ জন আক্রান্ত হয়েছে। এতে মারা গেছেন ৪১ জন। দেশটির ৩৫ টির বেশি রাজ্যে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

খাওয়ার আগে এক চামচ অ্যাপল সাইডার ভিনিগার, কমাতে পারে সুগার …
  • ২৬ জুন ২০২৬
আশুরার দিনে যে আমল করবেন
  • ২৬ জুন ২০২৬
কোচের বিরুদ্ধে বিদ্রোহ, স্পেনের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে …
  • ২৬ জুন ২০২৬
আধিপত্য বিস্তারের জেরে পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আ…
  • ২৬ জুন ২০২৬
উত্তপ্ত হরমুজ, ফের বাড়ল তেলের দাম
  • ২৬ জুন ২০২৬
বিশ্বকাপের ডাগআউটে আর্জেন্টিনার রাজত্ব, ব্রাজিলের নেই কেউ
  • ২৬ জুন ২০২৬