করোনা: জার্মানির সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস লেকচার বন্ধ ঘোষণা

১৪ মার্চ ২০২০, ০৮:৩৮ AM

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাত জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোতে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত ক্লাস লেকচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে অনলাইনে ক্লাস নেয়া এ ঘোষণার আওতামুক্ত থাকবে।  

করোনায় এখন পর্যন্ত জার্মানিতে ছয়জন মারা গেছেন৷ আক্রান্তের সংখ্যা দুই হাজার তিনশ ছাড়িয়েছে৷

এর আগে সারলান্ড, বাভারিয়া, লোয়ার সাক্সোনি, বার্লিন ও নর্থরাইন ওয়েস্টফালিয়া রাজ্য সোমবার থেকে সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ এছাড়া আগামী মঙ্গলবার থেকে ২ এপ্রিল পর্যন্ত জার্মানির প্রথম ও দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ তবে এই সপ্তাহের ম্যাচগুলো দর্শকহীন অবস্থায় অনুষ্ঠিত হবে৷ আগামী এপ্রিলে নির্ধারিত ম্যার্কেলের দলের সম্মেলন বন্ধ করা হয়েছে৷ পিছিয়ে দেয়া হয়েছে হানোফার শিল্পমেলাও৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল অপ্রয়োজনীয় পাবলিক ইভেন্ট বাতিলের আহ্বান জানিয়েছেন৷ বৃহস্পতিবার তিনি এক সংবাদ সম্মেলনে এক হাজারের কম মানুষ জমায়েত হয়, এমন অনুষ্ঠান বাতিল করা উচিত বলে মন্তব্য করেন৷ এর আগে এক হাজারের বেশি মানুষ জমায়েত হতে পারে এমন অনুষ্ঠান বাতিলের আহ্বান জানিয়েছিল কর্তৃপক্ষ৷

খাওয়ার আগে এক চামচ অ্যাপল সাইডার ভিনিগার, কমাতে পারে সুগার …
  • ২৬ জুন ২০২৬
আশুরার দিনে যে আমল করবেন
  • ২৬ জুন ২০২৬
কোচের বিরুদ্ধে বিদ্রোহ, স্পেনের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে …
  • ২৬ জুন ২০২৬
আধিপত্য বিস্তারের জেরে পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আ…
  • ২৬ জুন ২০২৬
উত্তপ্ত হরমুজ, ফের বাড়ল তেলের দাম
  • ২৬ জুন ২০২৬
বিশ্বকাপের ডাগআউটে আর্জেন্টিনার রাজত্ব, ব্রাজিলের নেই কেউ
  • ২৬ জুন ২০২৬