গরমে মরবে করোনাভাইরাস, ইউনিসেফের বিশেষ পরামর্শ

০৫ মার্চ ২০২০, ১০:৫৬ AM

© ফাইল ফটো

শীতের পর এশিয়ায় গরম পড়তে চলেছে। এখানেই খানিকটা আশার আলো গবেষকদের। কারণ তীব্র গরমে করোনাভাইরাস ঠিকে থাকতে পারে না। জাতিসংঘের শিশু তহবিল সংস্থা ইউনিসেফ একটি নির্দেশিকা ও সতর্কীকরণ বার্তায় জানিয়েছে, করোনাভাইরাস ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের গরমের বেশি সহ্য করতে পারে না।

মার্চ মাসের মাঝামাঝি থেকেই এশিয়ার প্রায় সর্বত্র তাপমাত্রা পারদ সূচক ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যাবে। ক্রমে তা আরও বাড়বে। বিভিন্ন স্থানে কম বেশি ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে গরম। এই উষ্ণতায় করোনাভাইরাসের বেঁচে থাকা সম্ভব নয় বলেই ইউনিসেফ রিপোর্টে উঠে এসেছে। সেখানে আরও বলা হয়েছে, গরমের সময় আইসক্রিম বা ঠাণ্ডা পানীয় খেলেই বিপদ। এর থেকে দূরে থাকতে হবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, সংক্রামিত ব্যক্তির থেকে ছড়ানো অন্য কারোর দেহের সংস্পর্শে বিশেষ করে হাতে মোটামুটি ১০ মিনিটের মতো জীবন্ত থাকে। ফলে হাত পরিছন্ন করা খুব দরকারি। এর জন্য ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া মাস্ক ব্যবহার অত্যন্ত জরুরি বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভাইরাসটি মূলত নাক-মুখ থেকেই ছড়ায় বেশি। আক্রান্ত ব্যক্তির সাধারণ সর্দি-জ্বর হয়। তারপর শুরু হয় শ্বাসকষ্ট। এই অবস্থায় সেই ব্যক্তি থেকে কমবেশি ৩-৬ ফুট দূরত্ব বজায় রাখা দরকার়

করোনাভাইরাসের হামলায় চীন ইতিমধ্যে মৃত্যুপুরী। সেখানে ৩০০০ মানুষের মৃত্যু হয়েছে। আরও মৃত্যুর আশঙ্কা। বিশ্ব জুড়ে ছড়িয়েছে এই ভাইরাস সংক্রমণ। দক্ষিণ কোরিয়া, ইরান, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়ছে মৃতের সংখ্যা। চিনের বাইরে বিভিন্ন দেশে শতাধিক মানুষ মত।

খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে যে প্রভাব পড়ে
  • ১৬ নভেম্বর ২০২৬
রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950