দেশে কোনো করোনাভাইরাস আক্রান্ত রোগী নেই : স্বাস্থ্যমন্ত্রী

১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৯ PM

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে কোনো করোনাভাইরাস আক্রান্ত রোগী নেই। চীন ফেরত যাদের মাঝে এই ভাইরাস পাওয়া গেছে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই এখন সুস্থ। শুক্রবার মাদারীপুরে আছমত আলী খান সেন্ট্রাল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

তিনি আরো বলেন, করোনাভাইরাস যাতে দেশে না ঢুকতে পারে তার পূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। বিমানবন্দরে স্ক্যানার বসানো হয়েছে। এমনকি মেডিক্যাল টিমও রাখা হয়েছে। বিমানবন্দর দিয়ে প্রতিদিন ১২ হাজার যাত্রী আসে। এই মেডিক্যাল টিম ২৪ ঘণ্টা এসব যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করছে। কারো দেহে এই রোগের ভাইরাস পাওয়া গেলে তাকে আলাদা করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাসের গুজব ছড়ায় তারা দেশের মঙ্গল কামনা করে না। মানুষকে আতঙ্কিত করা মোটেই কাম্য নয়। সকলে সজাগ থাকলে করোনাভাইরাস ছড়ানোর সম্ভবনা নেই। বন্ধু দেশ চায়নায় করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য আমরা স্বাস্থ্য সেবার সরঞ্জামাদি পাঠাব। করোনাভাইরাসে চায়নায় প্রায় দুই হাজারের মতো মানুষ মারা গেছে। আরো প্রায় ৫০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়ে আছে।

মন্ত্রী বলেন, চীনে আটকা পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত নিবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া সরকারের আরো উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে সঠিক কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। চীন থেকে যদি কেউ এই করোনাভাইরাস আক্রান্ত হয়ে দেশে ফিরে তাহলে ডব্লিউএইচও’র গাইড লাইন ফলো করা হবে।

বেনজীরকে ফেরানোর বিষয়ে আরব আমিরাতের পক্ষ থেকে চূড়ান্ত বার্…
  • ২৬ জুন ২০২৬
রাজধানীতে আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার
  • ২৬ জুন ২০২৬
বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী ন…
  • ২৬ জুন ২০২৬
নিয়োগ পরীক্ষায় প্রক্সি, চাকরি গেল পিএসসির কর্মচারীর
  • ২৬ জুন ২০২৬
৪ নারীসহ ইউপি চেয়ারম্যান-মেম্বার আটক
  • ২৬ জুন ২০২৬
ট্রাক-মাইক্রোবাসের চাপায় জামায়াত নেতা নিহত
  • ২৬ জুন ২০২৬