ট্রাক-মাইক্রোবাসের চাপায় জামায়াত নেতা নিহত

চট্টগ্রামে ট্রাক-মাইক্রোবাসের চাপায় জামায়াত নেতা নিহত হয়েছেন

চট্টগ্রামে ট্রাক-মাইক্রোবাসের চাপায় জামায়াত নেতা নিহত হয়েছেন © টিডিসি ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক ও মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এক জামায়াত নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদাম বিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মহিউদ্দিন (৪২)। তিনি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী রেলস্টেশন রোড এলাকার বাসিন্দা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার সেক্রেটারি ছিলেন তিনি। 

স্থানীয়রা জানান, আজ সকাল ১০টায় জামায়াত নেতা মহিউদ্দিন মাদামবিবিরহাট থেকে মোটরসাইকেল যোগে সীতাকুণ্ড অভিমুখে যাওয়ার সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সহসেক্রেটারি ও মাদাম বিবিরহাটের বাসিন্দা কতুব উদ্দিন শিবলী।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কে মহিউদ্দিনের মোটরসাইকেলটি একটি ট্রাককে অতিক্রম করে সামনে এগোনোর চেষ্টা করছিলেন। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস মহিউদ্দিনের মোটরসাইকেলটিকে অতিক্রমের চেষ্টা করে। এতে দুটি গাড়ির মাঝখানে চাপা পড়েন মোটরসাইকেল আরোহী মহিউদ্দিন। তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬