জামায়াতপন্থি ১৮ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের নেপথ্যে ৩ কারণ

২৪ জুন ২০২৬, ০৮:৩৭ AM
পদত্যাগ করা জামায়াতপন্থি আইনজীবীরা

পদত্যাগ করা জামায়াতপন্থি আইনজীবীরা © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিয়োগ পাওয়া জামায়াতপন্থি হিসেবে পরিচিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) একযোগে পদত্যাগ করেছেন। পদত্যাগকারী আইন কর্মকর্তাদের দাবি, জুলাই সনদ বাস্তবায়ন না করা, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় অধ্যাদেশ বাতিল এবং বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তারা পদত্যাগপত্র জমা দেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পদত্যাগকারী এসব আইন কর্মকর্তা বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থক আইনজীবী হিসেবে পরিচিত। তারা সবাই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন পর্যায়ে নিয়োগ পেয়েছিলেন।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, মোট ১৮ জন আইন কর্মকর্তা পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন। নিয়ম অনুযায়ী পদত্যাগপত্রগুলো এখন আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

আরও পড়ুন: পদত্যাগ করলেন জামায়াতপন্থি ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল

পদত্যাগকারী এক আইনজীবীর দেওয়া তথ্যমতে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন মো. ইউসুফ আলী, মুহাম্মদ আবদুল করিম, মো. গোলাম রহমান ভূঁইয়া, ফরিদ উদ্দিন খান, মো. আসাদ উদ্দিন এবং মোহাম্মদ তারিকুল ইসলামসহ সাতজন আইনজীবী। অন্যদিকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন ইমরুল কায়েছ, মো. হুমায়ুন কবির, মো. আবদুল কাইয়ুম ভূঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, মো. জোবায়দুর রহমান, মোহাম্মদ শামসিল আরেফিন, মাহবুবা আক্তার রলী, মীর এ কে এম নূরুননবী, আল রেজা মো. আমির, মো. রেজাউল ইসলাম ও মো. জাকির হোসেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগকারী আইনজীবী মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মূলত তিনটি কারণে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। কারণগুলো হলো জুলাই সনদ বাস্তবায়ন না করা, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় অধ্যাদেশ বাতিল করা এবং বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল করা।

তিনি আরও বলেন, ‘আমাদের দলীয় সিদ্ধান্ত হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় এবং বিচারপতি নিয়োগে অধ্যাদেশ বাস্তবায়নের পক্ষে। সে কারণেই আমরা পদত্যাগ দিয়েছি।’

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ১০৩ এবং সহকারী অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ২২৯। এর মধ্যে ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের একযোগে পদত্যাগ আইন করেছেন।

শেরপুরে হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাত, প্রধান অভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ  পেলেন মেহেরপুরের শাহরি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির আদেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি বাতিল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দিতে প্রতি ইউনিয়নের ১৩ মসজিদ নির্ধার…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে বজ্রপাতে মাটির দেয়াল ভেঙে শিশুর মৃত্যু
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9