নিয়োগ পরীক্ষায় প্রক্সি, চাকরি গেল পিএসসির কর্মচারীর

২৬ জুন ২০২৬, ০৩:৫৩ PM , আপডেট: ২৬ জুন ২০২৬, ০৪:১০ PM
পিএসসি

পিএসসি © ফাইল ফটো

অন্যের হয়ে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিয়ে গিয়ে ধরা পড়ে নিজের চাকরিটাই হারালেন সরকারী কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের এক কর্মচারী। তার নাম মো. লিমন। তিনি কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে পিএসসিতে কর্মরত ছিলেন।

তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলা। সম্প্রতি পিএসসির এক অফিস আদেশে লিমনকে চাকরিচ্যুত করার বিষয়টি জানানো হয়েছে।

জানা যায়, গত ১১ জুন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে আটক হন লিমন। পরে কর্তৃপক্ষ মামলা করলে আদালতে তিনি দোষ স্বীকার করেন। এরপর আদালত তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

পিএসসি জানায়, ২০২৪ সালের আগস্টের ৪ তারিখে মো. লিমন কমিশন সচিবালয়ে যোগদান করেন এবং তার শিক্ষানবিশকাল সম্পন্ন হয়নি। ফলে সরকারী কর্ম কমিশন সচিবালয় (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০৮-এর ৬(১) (ক) ও ৬(২) (ক) এবং নিয়োগপত্রের শর্তাবলি অনুযায়ী ১১ জুন থেকে তার চাকরির অবসান ঘটানো হয়েছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬