খুলনায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

১০ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৬ PM

© সংগৃহীত

খুলনার রূপসায় এলাকায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় অবিলম্বে অভিযুক্ত ইমদাদুল মল্লিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সোমবার দুপরে রূপসার পালেরহাট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলের সভাপতি আব্দুল মজিদ হালদার। এতে বক্তৃতা করেন শ্রীফলতলা ইউনিয়নের চেয়ারম্যান ইসহাক সরদার, ইউপি মেম্বার কামরুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

জানা যায়, গত ৫ জানুয়ারি সন্ধ্যায় ৭ম শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ করা হয়। এ বিষয়ে ওই ছাত্রীর পিতা থানায় অভিযোগ করলে ৭ ফেব্রয়ারি অভিযুক্ত ইমদাদুল মল্লিক (২৪)'কে গ্রেফতার করে পুলিশ। সে রূপসার শ্রীফলতলা এলাকার ইদ্রিস মল্লিকের ছেলে।

 

বেনজীরকে ফেরানোর বিষয়ে আরব আমিরাতের পক্ষ থেকে চূড়ান্ত বার্…
  • ২৬ জুন ২০২৬
রাজধানীতে আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার
  • ২৬ জুন ২০২৬
বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী ন…
  • ২৬ জুন ২০২৬
নিয়োগ পরীক্ষায় প্রক্সি, চাকরি গেল পিএসসির কর্মচারীর
  • ২৬ জুন ২০২৬
৪ নারীসহ ইউপি চেয়ারম্যান-মেম্বার আটক
  • ২৬ জুন ২০২৬
ট্রাক-মাইক্রোবাসের চাপায় জামায়াত নেতা নিহত
  • ২৬ জুন ২০২৬