স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০১ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১২ PM
এক রোগীর সঙ্গে কথা বলছেন স্বাস্থ্য উপদেষ্টা

এক রোগীর সঙ্গে কথা বলছেন স্বাস্থ্য উপদেষ্টা © সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলছেন, স্বাস্থ্য খাতে অনেক সমস্যা রয়েছে। সকলের সহযোগিতা পেলে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো সম্ভব । আমাদের সবাইকে স্বাস্থ্য পরিচর্যা নিয়েও সচেতন হতে হবে। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলায় মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, অল্প বয়সে মেয়েদের বাল্যবিবাহ দিলে স্বাস্থ্য ঝুঁকি ছাড়াও আরও নানা রকম সমস্যা দেখা দেয়। গনমাধ্যমসহ সমাজের সবাইকে সচেতনতা সৃষ্টি করে বাল্যবিবাহ রোধে এগিয়ে আসতে হবে। 

দেশের ‌বিভিন্ন হাসপাতালে ডাক্তারের সংকট রয়েছে উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, এগুলো আস্তে আস্তে সমাধান করতে হবে। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর জোর দেন। 

এর আগে স্বাস্থ্য উপদেষ্টা শিলমান্দি পরিবার কল্যাণ কেন্দ্র, নরসিংদী সদর হাসপাতাল, ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক, নরসিংদী পরিবার পরিকল্পনা উপ-পরিচালক নিয়াজুর রহমান, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আবু কাউছার সুমন, শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মোসতানশির বিল্লাহ, শিবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চয়ন বালাসহ বিভিন্ন কর্মকর্তা গণ।

ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৪ মার্চ ২০২৬
ঢাবির দ্বিতীয় পেশাগত পরীক্ষার ফল বৃহস্পতিবার, বাকিগুলো কখন?
  • ০৪ মার্চ ২০২৬
হাসপাতালে রোগীর চাপ সামলে সেবার মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্…
  • ০৪ মার্চ ২০২৬
নিজ কক্ষে কর্মচারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষিকা…
  • ০৪ মার্চ ২০২৬
১৬ মার্চ অফিস করেই শুরু হচ্ছে ঈদ ছুটি
  • ০৪ মার্চ ২০২৬
ব্র্যাকের কর্মসূচি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কন্যা জাইম…
  • ০৪ মার্চ ২০২৬