ডেঙ্গুতে ভিকারুননিসার আরও এক ছাত্রীর মৃত্যু, এক মাসে ৩

০৪ আগস্ট ২০২৩, ০৮:৫১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২২ AM
ডেঙ্গু মশা

ডেঙ্গু মশা © প্রতীকী ছবি

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আরও এক ছাত্রীর মৃত্যু হয়েছে। খন্দকার ঈয়াশা সুলতানা ফাইহা নামে ওই ছাত্রী দিবা (মূল) শাখার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ শুক্রবার (৪ আগস্ট) ভোরে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ।

খন্দকার ঈয়াশা সুলতানা ফাইহার অকাল মৃত্যুতে ভিকারুননিসা পরিবার গভীরভাবে শোকাহত জানিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সহমর্মিতা জ্ঞাপন করছি। পরম করুণাময় ও ক্ষমাশীল আল্লাহতালা তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।

এর আগে গত ২৫ ও ৩ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠানটির দুই ছাত্রী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়। এ নিয়ে গত এক মাসের মধ্যে মারা গেল তিন শিক্ষার্থী।

জানা যায়, গত ২৫ জুলাই মেহজাবিন সূহী নামে দিবা (মূল) শাখার দ্বিতীয় শ্রেণির ও ৩ জুলাই ইলমা জাহান নামে মূল শাখার একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬