করোনার ঊর্ধ্বগতিতে ৫ দফা সুপারিশ পরামর্শক কমিটির

১৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪০ PM
দেশে গত কয়েকদিন ধরে করোনার সংক্রমণ বাড়ছে

দেশে গত কয়েকদিন ধরে করোনার সংক্রমণ বাড়ছে © ফাইল ছবি

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে সকল ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা, বেসরকারি পর্যায়ে করোনা পরীক্ষার খরচ কমানোসহ ৫ দফা সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে করোনার সংক্রমণ বাড়ছে। গতকাল (শনিবার) রাতে এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। এসময় সরকারকে পাঁচ দফা সুপারিশ করা হয়েছে।

জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা গতকালের সভায় সভাপতিত্ব করেন। সভায় বিস্তারিত আলোচনা শেষে নিচের সুপারিশগুলো করা হয়-

আরও পড়ুন: ১ সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে ৪৭ শতাংশ

১. সকল ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য জনসাধারণকে উৎসাহিত করা।
২. প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজের কোভিড ভ্যাকসিন টিকা যারা নেননি, তাদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা।
৩. বদ্ধস্থানে সভা করা থেকে বিরত থাকা ও দাপ্তরিক সভাগুলো যথাসম্ভব ভার্চুয়ালি সম্পন্ন করা।

৪. অপরিহার্য সামাজিক অনুষ্ঠান বা সভাগুলোতে মাস্ক পরার সুপারিশ।
৫. বেসরকারি পর্যায়ে কোভিড-১৯ পরীক্ষার ব্যয় কমানোর পদক্ষেপে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

এর আগে গতকাল ১৭ সেপ্টেম্বর দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে কারও মৃত্যু হয়নি। তবে এ সময় ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন করোনায় দুজনের মৃত্যু হয়েছিল। রোগী শনাক্ত হয়েছিল ৩৬৩ জন।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসেব বলছে বাংলাদেশে করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে। ১ সপ্তাহের মধ্যে সংক্রমণ ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়ছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কেন করোনার সংক্রমণ আবারও বাড়ছে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, করোনার সংক্রমণে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে দেশে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নমুনা পরীক্ষা হয় ৩ হাজার ৩৪০টি । এর মাঝে করোনা শনাক্ত হয়েছে ৩৬৩ জনের। এক্ষেত্রে শনাক্তের হার ১০ দশমিক ৮৭। এ ছাড়াও করোনায় মৃত্যু হয়েছে দুজনের।

বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২২ বছর বয়সী তরুণের
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950