প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ PM
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদ। © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদ। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সদর দপ্তরের ইউএন দ্বিপক্ষীয় বুথ (জিএএল-৭)-এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে সৌদি আরবের আগ্রহের কথা তুলে ধরেন।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও মতবিনিময় করেন দুই নেতা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন খেলোয়াড়ের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু, অন্য দুটির চেয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬
এবার আমরাও বিক্ষোভে বসব— বলল ভারতের সুপ্রিম কোর্ট
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতিতে না জড়িয়েও গেজেট বঞ্চিত বগুড়ার ফাহিম, দিলেন আবেগঘন…
  • ১৭ অক্টোবর ২০২৬
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান 
  • ১৭ অক্টোবর ২০২৬
একই বাসায় বিসিএস প্রস্তুতি, বুয়েটের চার বন্ধুই প্রশাসন ক্যা…
  • ১৭ অক্টোবর ২০২৬