প্রথম নিয়োগে সরকারি চাকরির বেতন কীভাবে নির্ধারণ হবে, নবম পে স্কেলে কী আছে

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ PM
নবম জাতীয় পে স্কেল

নবম জাতীয় পে স্কেল © ফাইল ছবি

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সরকারি চাকরিজীবীদের প্রথম নিয়োগ প্রাপ্তিতে বেতন কেমন হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

প্রথম নিয়োগ প্রাপ্তিতে বেতনের বিষয়ে পে স্কেলে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬ তারিখে অথবা উহার পরে নিয়োগপ্রাপ্ত কোনও কর্মচারীকে, বদলি বা পদোন্নতি ব্যতিরেকে, নিয়োগকৃত পদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬ এ নির্ধারিত স্কেলে প্রারম্ভিক বেতন অনুচ্ছেদ ১(৩) এবং অনুচ্ছেদ ৩ এ বর্ণিত বিধান সাপেক্ষে, প্রদান করা হইবে। তবে শর্ত থাকে যে, প্রথম নিয়োগের পদটি যদি জাতীয় বেতনস্কেল, ২০২৬ এর 88000- ১০৫৯০০ (৯ম গ্রেড) বা তদূর্ধ স্কেলের হয়, তাহা হইলে-

ক. একজন এম.বি.বি.এস. ডিগ্রিধারী বা ব্যাচেলর অব আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী বা সরকার কর্তৃক স্বীকৃত সমপর্যায়ের ডিগ্রিধারীকে ১ (এক)টি অগ্রিম বেতনবৃদ্ধি (increment) প্রদান করা হইবে, যদি এইরূপ ডিগ্রি সংশ্লিষ্ট পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসাবে নির্ধারিত থাকে।

খ. যে সকল ব্যক্তির ইঞ্জিনিয়ারিং বা স্থাপত্যবিদ্যায় ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রিসহ সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান (ইনস্টিটিউট) হইতে ফিজিক্যাল প্ল্যানিং এ ডিগ্রি রহিয়াছে, অথবা আইন বিষয়ে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি রহিয়াছে এবং যদি এইরূপ ডিগ্রি সংশ্লিষ্ট পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসাবে নির্ধারিত থাকে, সেই সকল কর্মচারীকে ২ (দুই)টি অগ্রিম বেতনবৃদ্ধি (increment) প্রদান করা হইবে।

গ. কোনও কর্মচারী যদি কোনও চিকিৎসা অনুষদের লাইসেন্সধারী হন এবং যদি উক্ত লাইসেন্স তাঁহার পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসাবে নির্ধারিত থাকে, তাহা হইলে উক্ত কর্মচারী নিয়োগ লাভের সময় ১ (এক)টি অগ্রিম বেতনবৃদ্ধি (increment) পাইবেন।

ঘ. তদানীন্তন Education Department Memorandum Nos. SIV / 830- Edn, তারিখ: ১৮ জুলাই ১৯৭০, SIV / 831-Edn, তারিখ: ১৮ জুলাই ১৯৭০, 832 Edn তারিখ: ১৭ জুলাই ১৯৭০, এবং 833-Edn, তারিখ: ১৭ জুলাই ১৯৭০, অনুযায়ী উচ্চতর শিক্ষাগত যোগ্যতা, যাহা অগ্রিম বর্ধিত বেতন মঞ্জুরির সহিত সম্পর্কযুক্ত, Ministry of Finance O.M. No. MF (ID) - 1-3 / 77 / 522, তারিখ: ১৩ মে ১৯৭৮, MF (ID) - II / P-I / 81 / 457, তারিখ: ১৬ এপ্রিল ১৯৮১ এবং MF (ID) -II-/ I-1/81/800, তারিখ: ২৯ জুন ১৯৮১ তে আরোপিত শর্তসমূহ, যাহা বেতনবৃদ্ধি মঞ্জুরির সহিত সম্পর্কযুক্ত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২২ জানুয়ারি ১৯৯৪ তারিখের স্মারক নং-পার-৩/টি-৩/৯৩/৬১, যাহা বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের প্রবেশ পদের কর্মচারীগণের উচ্চতর প্রারম্ভিক বেতন প্রদান সম্পর্কিত এবং অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের ১১ অক্টোবর ২০২১ তারিখের এস. আর. ও. নং-৩১৮- আইন/২০২১ এর বিধানাবলি বলবৎ থাকিবে।

আরও খবর: নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

ঙ. ১ জুলাই ২০১৬ তারিখে প্রথম নিয়োগপ্রাপ্ত কোনও কর্মচারীর বেতন প্রথমে জাতীয় বেতনস্কেল, ২০২৬ এর সংশ্লিষ্ট স্কেলের প্রারম্ভিক ধাপে এবং এই অনুচ্ছেদের বিধান মোতাবেক প্রযোজ্য ক্ষেত্রে উহার সহিত অতিরিক্ত বেতনবৃদ্ধি (increment ) যোগ করিয়া নির্ধারণ করিতে হইবে।

চ. এই অনুচ্ছেদে উল্লিখিত অগ্রিম বেতনবৃদ্ধি কেবল চাকরিতে প্রথম নিয়োগ লাভের সময় প্রাপ্য হইবেন এবং ইহা পরবর্তী পদোন্নতি প্রাপ্তির ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।

আরও বলা হয়েছে, বিসিএস ক্যাডারভুক্ত হিসাবে ৯ম গ্রেডে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মচারীগণের বেতন জাতীয় বেতন স্কেল, ২০২৬ এর ৯ম গ্রেডে একটি অতিরিক্ত অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধাসহ নির্ধারিত হইবে। বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করিয়া কোনও ক্যাডার পদে নিয়োগ লাভ করেন নাই কিন্তু বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (বিপিএসসি) সুপারিশক্রমে ৯ম গ্রেডে নন-ক্যাডার পদে নিয়োগ লাভ করিয়াছেন এইরূপ সকল কর্মচারীর বেতন জাতীয় বেতন স্কেল, ২০২৬ এর ৯ম গ্রেডের প্রারম্ভিক ধাপে নির্ধারিত হইবে।

১ জুলাই ২০২৬ তারিখ হইতে ৩০ জুন ২০২৭ তারিখ পর্যন্ত প্রথম নিয়োগপ্রাপ্ত কোনও কর্মচারীর ক্ষেত্রে তিনি ৩০ জুন ২০২৬ তারিখে যোগদান করিলে বর্তমান বেতন হিসাবে যাহা প্রাপ্য হইতেন উহার সহিত জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী নির্ধারিত বেতন ও বর্তমান বেতন এর পার্থক্যের প্রযোজ্য শতাংশ (অনুচ্ছেদ ১(৩) বিধান অনুযায়ী) যোগ করিয়া প্রাপ্য হইবেন।

পুলিশ পরিচয়ে ফোন, বুটেক্সের একাধিক শিক্ষার্থীর পরিবারের কাছ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জুনে ১২৫০০ বেতনধারীদের বেতন জুলাইতে কত হচ্ছে, বাকি গ্রেডগুল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা কমল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আইনি সেবা সহজীকরণের তরুনদের উ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক এক
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
এবার কোচদেরও বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬