নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের পেনশন কীভাবে, দেখে নিন

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ PM
নবম জাতীয় পে-স্কেল

নবম জাতীয় পে-স্কেল © সংগৃহীত

অবশেষে ১১ বছর পর নতুন বেতনকাঠামো পাচ্ছেন সরকারি-কর্মচারীরা। যেখানে তিন ধাপে বাস্তবায়ন হবে নবম জাতীয় পে স্কেল। বেতনের পাশাপাশি সরকারি কর্মচারীদের পেনশন নিয়েও সুখবর দেওয়া হয়েছে সেখানে। অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত গেজেটে সরকারি কর্মচারীদের পেনশন সম্পর্কে বলা হয়েছে আগামী অর্থবছরের শুরু থেকে পূর্নাঙ্গ পেনশন পাবেন তারা। 

সদ্য জারিকৃত গেজেটে বলা হয়েছে, এই আদেশের অনুচ্ছেদ ৫, অনুচ্ছেদ ৭ এবং অনুচ্ছেদ ৮ এর বিধান অনুযায়ী ১ জুলাই ২০২৬ তারিখে মূল পেনশনভোগীর নিট পেনশন নির্ধারণ করে নিট পেনশনবৃদ্ধি বাবদ মোট অঙ্কের (জাতীয় বেতনস্কেল, ২০২৬ এ নির্ধারিত নিট পেনশন ও ৩০ জুন ২০২৬ তারিখে আহরিত নিট পেনশনের পার্থক্য) শতকরা ৪০ ভাগ বিদ্যমান নিট পেনশন স্ল্যাব ২০০০১ টাকা ও তদূর্ধ্বের ক্ষেত্রে এবং শতকরা ৫০ ভাগ বিদ্যমান নিট পেনশন স্ল্যাব ১ টাকা (সর্বনিম্ন) হতে ২০০০০ টাকার ক্ষেত্রে ৩০ জুন ২০২৬ তারিখে আহরিত বা প্রাপ্য নিট পেনশনের সাথে যোগ করে ১ জুলাই ২০২৬ তারিখ হইতে ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত প্রদান করা হবে।

সেখানে আরও বলা হয়েছে, এই আদেশের অনুচ্ছেদ ৫, অনুচ্ছেদ ৭ এবং অনুচ্ছেদ ৮ এর বিধান অনুযায়ী ১ জুলাই ২০২৬ তারিখে মূল পেনশনভোগীর নিট পেনশন নির্ধারণ করে নিট পেনশনবৃদ্ধি বাবদ মোট অঙ্কের (জাতীয় বেতনস্কেল, ২০২৬ এ নির্ধারিত নিট পেনশন ও ৩০ জুন ২০২৬ তারিখে আহরিত নিট পেনশনের পার্থক্য) শতকরা ৭০ ভাগ বিদ্যমান নিট পেনশন স্ল্যাব ২০০০১ টাকা ও তদূর্ধ্বের ক্ষেত্রে এবং শতকরা ৭৫ ভাগ বিদ্যমান নিট পেনশন স্ল্যাব ১ টাকা (সর্বনিম্ন) হতে ২০০০০ টাকার ক্ষেত্রে ৩০ জুন ২০২৬ তারিখে আহরিত বা প্রাপ্য নিট পেনশনের সাথে যোগ করে ১ জানুয়ারি ২০২৭ তারিখ হতে ৩০ জুন ২০২৭ তারিখ পর্যন্ত প্রদান করা হবে।

এছাড়াও, এই আদেশের অনুচ্ছেদ ৫, অনুচ্ছেদ ৭ এবং অনুচ্ছেদ ৮ এর বিধান অনুযায়ী ১ জুলাই ২০২৭ তারিখ হতে বার্ষিক বৃদ্ধি (increment) সহ নিট পেনশন শতভাগ প্রদান করা হবে।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬