জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসা পরবর্তী খোঁজ নিলেন প্রধানমন্ত্রী 

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ PM
জেসমিন আকতারের চিকিৎসা পরবর্তী অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জেসমিন আকতারের চিকিৎসা পরবর্তী অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান © সৌজন্য প্রাপ্ত

চব্বিশের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসা পরবর্তী অবস্থার খোঁজ নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যান এবং জেসমিনের অপারেশন-পরবর্তী অবস্থা সম্পর্কে খোঁজ নেন। চিকিৎসকরা জেসমিনের চিকিৎসার বিষয়ে সার্বিক তথ্য দেন এবং তার অবস্থার উন্নতির কথাও জানান।

এ সময় উপস্থিত ছিলেন নিউরো অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন বাবু, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, জুলাই শহীদ সোসাইটির চেয়ারম্যান শহীদ নাফিজের পিতা গোলাম রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ শাকিল, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান এবং শেকৃবি ছাত্রদল নেতা মোরসালিন অনিক প্রমুখ।

উল্লেখ্য, শহীদ জুবায়ের চব্বিশের ৫ আগস্ট লালমনিরহাটে শহীদ হন। তার একমাত্র বোন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জেসমিন আকতার ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নর্ডিক স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ সম্পূর্ণ অর্থা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চবির হলে নিষিদ্ধ করা হলো ধূমপান, বিধি লঙ্ঘনে পেতে হবে শাস্তি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে চলে গেলেন ভিক্টোরিয়া…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ শিক্ষক-কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬