নতুন পে-স্কেলের গেজেট কবে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

৩১ আগস্ট ২০২৬, ০৭:৩২ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৬, ০৭:৫৭ PM
সংবাদ সম্মেলনে আসেন মন্ত্রিপরিষদ সচিব

সংবাদ সম্মেলনে আসেন মন্ত্রিপরিষদ সচিব © টিডিসি ফটো

প্রস্তাবিত ৯ম পে-স্কেল অনুমোদন দিয়েছে সরকার। আজ সোমবার (৩১ আগস্ট) বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়।

পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে আসেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। সেখানে তিনি নতুন পে-স্কেলের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি এই পে-স্কেলের গেজেট কবে হতে পারে, এ বিষয়ে জানিয়েছেন।

এ সময় ড. নাসিমুল গনি বলেন, চলতি সপ্তাহে নতুন পে-স্কেলের গেজেট হবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় বেতনস্কেল ২০২৬-এ সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন বেতনস্কেলে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার গ্রেডভেদে ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত।

বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বেসরকারি খাতে যেসব শিল্প ও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে, সেখানেও বেতন বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তের কথা জানাননি তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসরকারি খাতে অনেক প্রতিষ্ঠান প্রতিবছর ৫ শতাংশ বা ৭ শতাংশ করে বেতন বাড়ায়। মন্ত্রিসভায় থাকা কয়েকজন নিয়োগকর্তাও এ বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, এসব বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে নতুন পে-স্কেল মূলত যারা নির্ধারিত বেতনস্কেলের ওপর নির্ভরশীল, তাদের জন্য।

নিজের বাড়ির দরজার সামনে পড়ে ছিল প্রবাসীর মরদেহ
  • ১৫ নভেম্বর ২০২৬
ইরানকে ঠেকাতে নেতানিয়াহুর নতুন কূটচাল!
  • ১৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ
  • ১৫ নভেম্বর ২০২৬
গ্যাস সিলিন্ডারের আগুনে প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান …
  • ১৫ নভেম্বর ২০২৬
১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীরা শাহবাগে, ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950