স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে, জানাল ইসি 

২৭ আগস্ট ২০২৬, ০৭:০৪ PM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © সংগৃহীত

আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি বা তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান।

 তিনি জানান, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে নভেম্বরের শেষভাগ অথবা ডিসেম্বর মাসে ভোটগ্রহণ শুরু করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।

সংবাদ সম্মেলনে সিইসি জানান, নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে দুর্গাপূজা, শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা এবং আইনি বাধ্যবাধকতাসহ বিভিন্ন রাষ্ট্রীয় ও ধর্মীয় সময়সীমা বিবেচনা করা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা দ্রুত শেষ করা সম্ভব হলে নভেম্বরের শেষ দিকেই ভোট শুরু হতে পারে, যার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করবে কমিশন। 

পরবর্তীতে রমজান, ঈদ ও বর্ষাকাল থাকায় চলতি বছরের মধ্যেই নির্বাচনের কাজ শুরু করতে চায় ইসি।

নির্বাচনের সার্বিক প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করতে ইতিমধ্যে কমিশন সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সংশ্লিষ্ট কমিশনারদের প্রয়োজনীয় পদক্ষেপ ও সমন্বয় কাজ শুরু করার নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার।

বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬