স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  

২৩ আগস্ট ২০২৬, ০৮:৫৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৬, ০৮:৫৩ PM
নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান

নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান © সংগৃহীত

সাংবিধানিক প্রক্রিয়ার নিয়মকানুন অক্ষরে অক্ষরে মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান।

রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মন্ত্রণালয়ে আজকেই  ছিল তার প্রথম কর্মদিবস। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব শহিদুল হাসান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বরণ করে নেন।

মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, সংবিধানের নিয়মকানুন মেনে এবং সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় সরকারের প্রতিটি স্তরে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে স্থানীয় সরকারে জনগণের প্রকৃত প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

জনসেবায় মন্ত্রণালয়ের গুরুত্ব তুলে ধরে ড. মঈন খান জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় সরাসরি তৃণমূল পর্যায়ে কাজ করে। তাই এ মন্ত্রণালয় সফল হলে সরকারও সফল হবে। তিনি আরও উল্লেখ করেন, বিগত দিনের বৈষম্য দূর করে দরিদ্র ও প্রান্তিক মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া এবং তাদের সেবাকে অগ্রাধিকার দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য।

একই সঙ্গে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহির ওপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী জানান, শুধু এই মন্ত্রণালয়েই নয়, সরকারের সর্বস্তরে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। দলীয় প্রতিশোধের রাজনীতি পরিহার করে বিএনপি আইনের শাসন ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬