রাজনৈতিক পরিবারের উত্তরসূরি থেকে প্রতিমন্ত্রীর দায়িত্বে শামীম কায়সার

২১ আগস্ট ২০২৬, ০৮:৩৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৬, ০৮:৫১ PM
মোহাম্মদ শামীম কায়সার লিংকন

মোহাম্মদ শামীম কায়সার লিংকন © সংগৃহীত ও সম্পাদিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ মোহাম্মদ শামীম কায়সার লিংকন। স্থানীয় রাজনীতি থেকে জাতীয় সংসদ দীর্ঘ পথ পেরিয়ে এবার তার রাজনৈতিক ক্যারিয়ারে যুক্ত হল নতুন অধ্যায়। বিএনপির এই নেতা ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) তারেক রহমান নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রিত্ব দেয়া হয়।
 
শামীম কায়সার লিংকনের রাজনৈতিক জীবনের শুরু অবশ্য একেবারে নতুন নয়। ১৯৮০ সালের ২৩ ফেব্রুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জে জন্ম নেওয়া এই রাজনীতিকের বেড়ে ওঠা রাজনৈতিক আবহেই। তার শিক্ষাজীবনে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কলেজ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ব্যবসার পাশাপাশি রাজনীতিকে পেশাগত জীবনের অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে বেছে নেন তিনি।

এর আগে সংসদীয় রাজনীতিতেও তার অভিজ্ঞতা রয়েছে। ২০০৬ সালের উপনির্বাচনে গাইবান্ধা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। ফলে ২০২৬ সালে সংসদে প্রত্যাবর্তন তার জন্য একেবারে প্রথম সংসদীয় অভিজ্ঞতা নয়; বরং দীর্ঘ বিরতির পর জাতীয় রাজনীতির মূল মঞ্চে ফিরে আসা।
২০২৬ সালের নির্বাচনে গাইবান্ধার পাঁচটি আসনের মধ্যে কেবল গাইবান্ধা-৪ আসনেই বিএনপির প্রার্থী হিসেবে শামীম কায়সার লিংকন জয়ী হন। নির্বাচনের পর তার বিজয় উত্তরাঞ্চলের রাজনীতিতে বিশেষভাবে আলোচিত হয়।

সংসদে ফিরে লিংকনকে বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় ইস্যুতে সক্রিয় হতে দেখা গেছে। সাম্প্রতিক সময়ে জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তন ও তার আকাঙ্ক্ষা নিয়েও তিনি সংসদে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে জুলাইয়ের চেতনা ধরে রাখার পাশাপাশি দেশের উন্নয়ন ও নির্বাচনী এলাকার মানুষের প্রত্যাশা পূরণের ওপর জোর দেওয়ার বিষয়টি সামনে এসেছে।

‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬
৫ কোটি টাকার বিনিময়ে আশ্রমে যাওয়ার অভিযোগ কোহলির বিরুদ্ধে
  • ০৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬