নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

২০ আগস্ট ২০২৬, ০৬:০৪ PM
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। © টিডিসি সম্পাদিত

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজ ফেসবুক পোস্টে তিনি এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। 

তিনি লিখেছেন,  ‘আজ ২০ আগস্ট ২০২৬ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি তাঁকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।’

তিনি আরো বলেন, ‘আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ইনসাফ কায়েম, গণতন্ত্রকে সমুন্নতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি তাঁর সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করতে চাই। আমি নবনির্বাচিত রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উই…
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ে নিয়ে লাইভ এসে যা বললেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950