স্বার্থ ও শর্ত ছাড়া ভারত আমন্ত্রণ জানালে স্বাগত জানাবে বাংলাদেশ: রিজভী 

১৯ আগস্ট ২০২৬, ০৫:৪৬ PM
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী © টিডিসি ফটো

সমতা এবং প্রতিটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখেই বাংলাদেশের সঙ্গে অন্য দেশগুলোর সম্পর্ক তৈরি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। তিনি বলেন, কোনো ধরনের স্বার্থ ও শর্ত ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণভাবে বাংলাদেশকে আমন্ত্রণ জানালে সরকার সেটিকে স্বাগত জানাবে।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এই শ্রদ্ধা জানান রিজভী।

বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রিজভী আহমেদ বলেন, সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। তবে কোনো ধরনের শর্তের বিনিময়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না।

তিনি জোর দিয়ে বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং প্রতিটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখেই বাংলাদেশের সঙ্গে অন্য দেশগুলোর সম্পর্ক তৈরি হতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীও এই নীতির ভিত্তিতেই বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন বলেও জানান রিজভী।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরও বললেন, কোনো দেশের সঙ্গে সম্পর্কের আড়ালে যদি বিশেষ কোনো শর্ত থাকে, তাহলে সেটিকে বন্ধুত্ব বলা যায় না। প্রতিটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করার মাধ্যমেই প্রকৃত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে পারে।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে রিজভী বলেন, কোনো ধরনের স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণভাবে বাংলাদেশকে আমন্ত্রণ জানালে সরকার সেটিকে স্বাগত জানাবে। কিন্তু সম্পর্কের পেছনে যদি কোনো স্বার্থ বা শর্ত থাকে, তাহলে বাংলাদেশ তা মেনে নেবে না। 

এ সময় আরও উপস্থিত ছিলেন-বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬