১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা, টুঙ্গিপাড়ায় বিজিবি মোতায়েন

১৪ আগস্ট ২০২৬, ০১:৫৮ PM
র‌্যাবের বিশেষ নিরাপত্তা

র‌্যাবের বিশেষ নিরাপত্তা © সংগৃহীত

আগামীকাল ১৫ আগস্ট ঘিরে সারাদেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সংবেদনশীল এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত র‍্যাব সদস্য। একই সঙ্গে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারাদেশের নিরাপত্তাব্যবস্থার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ১৫ আগস্টকে কেন্দ্র করে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা করেছে। সেই অনুযায়ী নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে। সংবেদনশীল স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থাও নেওয়া হয়েছে। উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত বা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো মহল যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এসব গোষ্ঠীর অপতৎপরতা ও গতিবিধির ওপরও নজর রাখা হচ্ছে।

এছাড়াও ১৫ আগস্টের অনুষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত বা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, দুষ্কৃতকারী কিংবা উগ্রবাদী গোষ্ঠীর কেউ যাতে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও সতর্ক রয়েছে র‍্যাব। সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ সংগঠনের মাধ্যমে নাশকতা বা অপতৎপরতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি বাড়ানো হয়েছে। গুজব ও অপপ্রচার ঠেকাতে জোরদার করা হয়েছে সাইবার পেট্রোলিং। বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি আপলোড করে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। কোনো স্থানে বিস্ফোরক বা বিস্ফোরকসদৃশ বস্তু পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নিতে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুন: ৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

এদিকে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাধিসৌধ ও আশপাশের এলাকায়ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ শুক্রবার (১৪ আগস্ট) নিরাপত্তার অংশ হিসেবে টুঙ্গিপাড়ায় পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

১৫ আগস্টকে কেন্দ্র করে সমাধিসৌধ, এর আশপাশের এলাকা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সমাধিসৌধ এলাকায় আসা মানুষের চলাচল এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তার বিষয়েও নজর রাখা হচ্ছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হতে পারে।

এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা
  • ১৪ আগস্ট ২০২৬
দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাল বাংলাদেশ, ১৫৩ রানে…
  • ১৪ আগস্ট ২০২৬
ব্র্যাকে জনবল নিয়োগ, থাকছে বিমা-ডে কেয়ারসহ নানা সুবিধা
  • ১৪ আগস্ট ২০২৬
মিরাজ-হাসানের দৃঢ়তায় দেড়শ রানের লিড ছাড়াল বাংলাদেশ
  • ১৪ আগস্ট ২০২৬
কুয়েট অধ্যাপকের ওপর হামলা, জড়িতদের শাস্তির দাবি ইউটিএলের
  • ১৪ আগস্ট ২০২৬
১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা, টুঙ্গিপাড়া…
  • ১৪ আগস্ট ২০২৬