সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী

১২ আগস্ট ২০২৬, ০১:৪৬ PM
নবনিযুক্ত সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী

নবনিযুক্ত সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী © টিডিসি ছবি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (৯ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ- ২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষ (সংসুদন) আইন ২০২৬ এর দ্বারা ৭(১) অনুযায়ী মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে ৩ বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হলো।

জানা যায়, মিফতাহ্ সিদ্দিকী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করে দীর্ঘদিন ধরে সিলেটের রাজনৈতিক, সামাজিক ও জনস্পৃক্ততামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছেন। এর আগে তিনি সিলেট এমসি কলেজ ছাত্রদলের সভাপতি, সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-প্রচার সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব এবং সিলেট মহানগর বিএনপি সভাপতি হিসেবে পদে ছিলেন। 

বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, পাবলিক ভয়েস ওয়ার্কিং ফর বাংলাদেশ ও হলিসিটি কলেজিয়েট স্কুলের চেয়ারম্যান এবং এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ গর্ভনিং বডিতে দায়িত্ব পালন করছেন।

ট্রেনের ভুয়া টিকিট বানিয়ে ১০-১২ জনের কাছে বিক্রি, আটক ব্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ১৭ অ…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণে বিধানসভায় প্রস্তাব পাস কর…
  • ১২ অক্টোবর ২০২৬
বিসিএস ক্যাডার হয়েও যোগ দিলেন না ৩৮ জন
  • ১২ অক্টোবর ২০২৬
সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির
  • ১২ অক্টোবর ২০২৬
ফরিদপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীর চুল কেটে দিল গ্রা…
  • ১২ অক্টোবর ২০২৬