প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

০৮ আগস্ট ২০২৬, ০৫:০৯ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৬, ০৫:১০ PM
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল © সংগৃহীত

স্কুল শিক্ষকদের প্রাইভেট বা কোচিং করানো অবিলম্বে বন্ধ করার কড়া নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। এই নির্দেশ অমান্য করে কোনো শিক্ষক প্রাইভেট পড়ালে তার এমপিও বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যাবতীয় উন্নয়ন বরাদ্দ বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) নাটোরের লালপুর উপজেলার বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয় ও বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মূল পড়াশোনা ক্লাসরুমেই শেষ করতে হবে। কোনো বিষয়ে দুর্বলতা থাকলে প্রয়োজনে স্কুলের উদ্যোগে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি।

বিগত সরকারের সমালোচনা করে ফারজানা শারমীন পুতুল বলেন, পূর্ববর্তী সরকার দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল। বর্তমান সরকার শিক্ষা খাতকে সেই অচলাবস্থা থেকে বের করে আনতে বদ্ধপরিকর এবং শিক্ষকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিচ্ছে।

এবি ইউনিয়ন বিএনপির সভাপতি আবেদ আলী মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু এবং বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

রাজধানীতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩
  • ৩০ আগস্ট ২০২৬
কবি নজরুল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, মোট …
  • ৩০ আগস্ট ২০২৬
বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ ইউএনডিপিতে, করুন আবেদন
  • ৩০ আগস্ট ২০২৬
লোডশেডিং নিয়ে ফেসবুকে পোস্ট, তরুণকে মারধর ও মুক্তিপণ আদায়ের…
  • ৩০ আগস্ট ২০২৬
নৌবাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন এইচএসসি পাসেই
  • ৩০ আগস্ট ২০২৬
বিপাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতাধিক দৃষ্টিপ্রতিবন্ধী শি…
  • ৩০ আগস্ট ২০২৬