৪ শর্তে এমপিওভুক্ত হচ্ছেন বিএড বিহীন ১২১ সহকারী প্রধান

৩০ জুলাই ২০২৬, ০৪:২৯ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সময় বিএড ডিগ্রি বিহীন ১২১ জন সহকারী প্রধান শিক্ষককে এমপিওভুক্তি করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চারটি শর্ত পূরণ সাপেক্ষে তাদের এমপিওভুক্তির নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সুপারিশের প্রেক্ষিতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগকালীন বিএড ডিগ্রি বিহীন-১২১ জন সহকারী প্রধান শিক্ষকের নিম্নোক্ত শর্তে বর্ণিত স্কেলের একধাপ নিচের স্কেলে সর্বশেষবারের মতো এমপিওভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

শর্তের ক্ষেত্রে বলা হয়েছে, ‘সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ যথাযথ থাকা; নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলী পূরণ থাকা এবং যোগদান পরবর্তী উক্ত শিক্ষক সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ/সরকার কর্তৃক শিক্ষক প্রশিক্ষণের জন্য অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়/জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে শিক্ষায় ডিগ্রী (বিএড) অর্জন করে থাকলে।’

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬