প্রথমবারের মতো বদলি হলেন এমপিওভুক্ত এক শিক্ষক

০২ আগস্ট ২০২৬, ০৫:৫১ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের বদলি চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথমবারের মতো এ সুযোগ পেয়েছেন শিক্ষক খাইরুল ইসলাম। তাকে কুমিল্লা থেকে চাঁদপুরে বদলি করা হয়েছে।

রবিবার (০২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে খাইরুল ইসলামকে বদলি করে আদেশ জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মাদ্রাসা বিভাগের উপসচিব মো: রাহাত মান্নান।

আদেশের তথ্য বলছে, খাইরুল ইসলাম কুমিল্লার  চৌদ্দগ্রামের গোপালনগর মহিলা আলিম মাদ্রাসায় কর্মরত ছিলেন। তাকে চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ডি এস আলিয়া মাদ্রাসায় বদলি করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬ এর বিধি ৩.১৯ অনুযায়ী তাকে বদলি করা হয়েছে।

চলতি বছরের এপ্রিলে কথা কাটাকাটির জেরে শিক্ষক খাইরুল ইসলামকে কক্ষের দরজা–জানালা বন্ধ করে মারধরের অভিযোগ ওঠে একই মাদ্রাসার আরেক শিক্ষক জাহাঙ্গীরের বিরুদ্ধে। পরে শিক্ষার্থীদের সামনে ওই তরুণ শিক্ষকের শার্টের কলার ধরে টানাহেঁচড়া করা হয়। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অবশেষে সেই মাদ্রাসা থেকে বদলির সুযোগ পেলেন খাইরুল ইসলাম।

এ বিষয়ে জানতে চাইলে খাইরুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া। শিক্ষামন্ত্রী ড. মিলন আমাকে চাঁদপুরে শিক্ষকতার কথা বলেছিলেন। অবশেষে আমাকে চাঁদপুরেই বদলি করা হয়েছে। বিষয়টি নিয়ে আনন্দিত।’

বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে করোচ পার্টির আন্দোলন ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ 
  • ১০ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬