সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

২৬ জুলাই ২০২৬, ০৭:০২ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৬, ০৭:০৩ PM
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। © সংগৃহীত

সদ্য বিদায়ী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালীন তার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগগুলোও খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান, তথ্য-উপাত্ত পর্যালোচনা ও তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, কোনো ব্যক্তির ওপর অবিচার করা সরকারের লক্ষ্য নয়, তবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনি পদক্ষেপ নিতে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তিনি জানান, গত ১৬ বছরে দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে—যা বাংলাদেশের দুই থেকে তিনটি জাতীয় বাজেটের সমান। মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকার আর্থিক অনিয়ম দেশের অর্থনীতিকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে।

জুলাই অভ্যুত্থান সংক্রান্ত মামলার বিষয়ে মন্ত্রী স্পষ্ট করেন যে, এগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়ে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সংবিধান নির্দেশিত উপায়ে ও সাংবিধানিক কাঠামো অনুসরণ করেই সম্পন্ন হবে।

আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বিচার বিভাগ ও আইনজীবীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী নবীন আইনজীবীদের উদ্দেশ্যে পেশাগত সততা বজায় রেখে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরামর্শ দেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান, মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলামসহ বিচার বিভাগীয় ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং আইনজীবী নেতৃবৃন্দ।

সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের পর বাতিল নিয়োগ পরীক্ষা, একই কমিটি দিয়ে ফের পরী…
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করা…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ অক্টোবর ২০২৬
দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কিশোর গ্যাং, পরদিন মিলল প্রবাসী…
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্লাস শেষে স্কুলবাসের পেছনে দাঁড়িয়ে ছিল শিশুটি, সেই বাসের চ…
  • ১৪ অক্টোবর ২০২৬