পশ্চিমবঙ্গে বাংলাদেশের প্রেস সচিব তারিক চয়নের পদত্যাগ

২৩ জুলাই ২০২৬, ১০:৫৫ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৬, ১১:১১ AM
প্রেস সচিব মো. তারিকুল ইসলাম ভূঁইয়া

প্রেস সচিব মো. তারিকুল ইসলাম ভূঁইয়া © সংগৃহীত

ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব প্রেস সচিব মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (তারিক চয়ন) পদত্যাগ করেছেন। বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে তারিক চয়ন লিখেছেন, ‘কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে ব্যক্তিগত ও পেশাগত কারণে পদত্যাগ করলাম। দেড় বছর শহরটিতে সুন্দর সময় কাটিয়েছি। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি।’

পোস্টে কলকাতায় তার পেশাগত জীবন, অফিস, সহকর্মী ও বন্ধুদের নিয়ে ভবিষ্যতে একটি বই লেখার ইচ্ছার কথাও জানান তিনি। তিনি লেখেন, ‘পেশাগত জীবন, অফিস, সহকর্মী এবং কলকাতার বন্ধুদের নিয়ে ভবিষ্যতে বই লেখার ইচ্ছে আছে। সবাই দোয়া করবেন। আল্লাহ্ আমাদের সকলের সহায় হোন।’

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৬ নভেম্বর তারিক চয়নকে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ দেয়।

আরও পড়ুন : বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ৭০৭ টি জীবিত কচ্ছপ, আটক এক

পরবর্তীতে তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত বছরের ২৬ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, পূর্ববর্তী চুক্তির ধারাবাহিকতায় ১১ নভেম্বর ২০২৫ থেকে ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত তার নতুন নিয়োগ কার্যকর থাকবে।

কূটনৈতিক দায়িত্বে যোগ দেওয়ার আগে তারিক চয়ন সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। তিনি বাংলাভিশন, দৈনিক মানবজমিন, দৈনিক জনকণ্ঠ ও দৈনিক কালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী কূটনীতি, রাজনীতি ও আন্তর্জাতিক বিষয় নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখালেখিও করেছেন।

কর্মক্ষেত্র এবং সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড, পশ্চিমবঙ্গের মৈত্রী সম্মাননা এবং সেরা বাঙালি সম্মাননা লাভ করেছেন।

টেবিল টেনিস খেলোয়ার খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে বৈধ ৬ প্রার্থী, বিএনপিরই ২ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সব মাদ্রাসার অধ্যক্ষ-সুপারকে জরুরি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬