বিআইএমে ছয় মাসের ইন্টার্নশিপ করার সুযোগ, আবেদন আহবান

০৪ জুলাই ২০২৬, ০৯:৪৪ AM , আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৯:৪৯ AM
বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট

বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

ব্যবস্থাপনাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে আগ্রহী তরুণদের জন্য ৬ মাসব্যাপী ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ইন্টার্নশিপ নীতিমালার আলোকে পরিচালিত এ কর্মসূচিতে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন করা যাবে ১৯ জুলাই পর্যন্ত।

১৯৬১ সালে প্রতিষ্ঠিত বিআইএম দীর্ঘদিন ধরে দেশে ব্যবস্থাপনাগত শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। পেশাগত উৎকর্ষ সাধন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ইন্টার্নশিপের সুযোগও দিয়ে থাকে।

আরও পড়ুন: ১০০০ জনবল নিয়োগ দেবে আরআরএফ

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআইএমের দাপ্তরিক ওয়েবসাইটে উল্লেখিত যোগ্যতা ও শর্তাবলি অনুযায়ী আগ্রহী প্রার্থীরা ছয় মাসের এ ইন্টার্নশিপ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। বিস্তারিত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য তথ্য জানতে এখানে ক্লিক করুন।

 

আড়াই বছর পর বিভাগ থেকে চেয়ারম্যান পেল ঢাবির সাংবাদিকতা বিভাগ
  • ২৪ নভেম্বর ২০২৬
টেলিভিশন সাংবাদিকদের ‘ইউটিউবার’ বলায় বাগ্‌বিতণ্ডা, হামলায় আ…
  • ২৪ নভেম্বর ২০২৬
সিট দখলকে কেন্দ্র করে পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্…
  • ২৪ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সার্চলাইট জ্বালিয়ে বিজিবির কড়া নজরদারি, পা…
  • ২৪ নভেম্বর ২০২৬
আ. লীগ বিরোধী স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ …
  • ২৪ নভেম্বর ২০২৬
নোয়াখালীর স্বর্ণদ্বীপে কাল তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর…
  • ২৩ নভেম্বর ২০২৬